মিশরের বিপক্ষে প্রথমার্ধেই নিউজিল্যান্ডের দুর্দান্ত শুরু

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ 'জি'-এর হাইভোল্টেজ ম্যাচে মিসরের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হতেই মাঠের দখল নেয় 'অল হোয়াইটস' খ্যাত নিউজিল্যান্ড। ম্যাচের ১৫তম মিনিটেই ১–০ ব্যবধানে এগিয়ে গেছে তারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-এর হাইভোল্টেজ ম্যাচে মিসরের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হতেই মাঠের দখল নেয় ‘অল হোয়াইটস’ খ্যাত নিউজিল্যান্ড। ম্যাচের ১৫তম মিনিটেই ১–০ ব্যবধানে এগিয়ে গেছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় নিউজিল্যান্ড। ১৫ মিনিটের মাথায় একটি কর্নার পায় তারা। ডিফেন্ডার টিম পেইনের নেওয়া চমৎকার এবং নিখুঁত কর্নার কিকটি মিসরের রক্ষণভাগ ক্লিয়ার করতে ব্যর্থ হলে, ডি-বক্সে ওঁৎ পেতে থাকা ফিন সারম্যান দারুণ এক ফিনিশিংয়ে বল জালের ঠিকানায় পাঠিয়ে দেন।

টিম পেইনের নিখুঁত অ্যাসিস্ট এবং সারম্যানের এই চমৎকার গোলের পর গ্যালারিতে নিউজিল্যান্ডের সমর্থকদের মাঝে উল্লাস ছড়িয়ে পড়ে। শুরুর এই ধাক্কা সামলে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলছে মিসর। তবে প্রথমার্ধের শুরুতেই লিড পেয়ে আত্মবিশ্বাসে অনেকটাই এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link