চোখের কোণে জল, মুখে এক চিলতে হাসি। তিনি কাঁদছেন। পরম আনন্দে কাঁদছেন। বিশ্ব ফুটবল বিধাতার চোখের ঢেউ। কি অপরূপ সুন্দর এক দৃশ্য! লিওনেল মেসিও মানুষ। সত্যি, বিশ্বাস করুন আর নাই করুন, মেসিও মানুষ। মেসিকেও জাগতিক জীবনের আবেগ ছুঁয়ে যায়।
শেষ বাঁশি বাজতেই চোখের পানি আর আটকে রাখতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মুহূর্তেই সেই দৃশ্য বিশ্বকাপের সবচেয়ে আবেগঘন ছবিগুলোর একটি হয়ে ওঠে। ম্যাচ জুড়ে এত উত্থান-পতন ছুয়ে গেছে সবাইকেই। দুই গোল হজম করা আর্জেন্টিনার বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই।

পুরো ম্যাচজুড়ে ছিল উত্তেজনা, চাপ আর অনিশ্চয়তা। পেনাল্টি মিস করার পর যেন সব দায় এসে পড়েছিল মেসির কাঁধে। কিন্তু সেই কঠিন পরীক্ষার মধ্যেও তিনি দেখিয়ে দিলেন, কিংবদন্তিরাও মানুষ। তাঁদেরও ভয় আছে, চাপ আছে, আবেগ আছে।
আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই বুকের ভেতর জমে থাকা সব চাপ অশ্রু হয়ে বেরিয়ে আসে। শেষ বাঁশির পর কান্নায় ভেঙে পড়েন মেসি। সেই অশ্রু ছিল স্বস্তির। অনন্য এক লড়াই জয়ের উচ্ছাস।নিজের দেশের স্বপ্ন বাঁচিয়ে আনন্দ। সব জিতে ফেলা একজন মেসিও যখন এভাবে নিজেকে উজাড় করে দেন, তখন আর্জেন্টিনাও এভাবে খাদের কিনারা থেকে ফিরে আসে বারবার।











