স্টেডিয়াম প্রস্তুত, দর্শকেরা অপেক্ষায়। কিন্তু ম্যাচ শুরুর আগেই অপ্রত্যাশিত এক ঘটনার জন্ম দিল ট্রাফিক জ্যাম। ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বাউলে ভারত-ইংল্যান্ডের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টির টস নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি।
ট্রাফিক জ্যামের কারণে সময়মতো স্টেডিয়ামে পৌঁছাতে পারেননি ভারতের ক্রিকেটাররা। শ্রেয়াস আইয়ারদের দল ভেন্যুতে পৌঁছানোর পর নতুন সূচি ঘোষণা করা হয়। পিছিয়ে দেওয়া হয় টসের সময়, যা নির্ধারণ করা হয় স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। ম্যাচ শুরু হওয়ার কথা ৭টা ৩০ মিনিটে।

ঘটনাটি অবাক করেছে ক্রিকেটবিশ্বকে। ধারাভাষ্যে থাকা সাবেক ভারত অধিনায়ক রবি শাস্ত্রীও বিস্ময় প্রকাশ করে জানান, এমন ঘটনা তিনি আগে কখনও দেখেননি।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এরই মধ্যে নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। তবে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে চায় ভারত। অন্যদিকে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে সফরকারীরা।










