অন্তহীন ঘূর্ণিপাকের বাইরে স্যামসন

ক্রিকেটে জাতীয় দলে নিয়মিত হওয়া যেন অনিশ্চয়তার এক অন্তহীন ঘূর্ণিপাক। পারফরম্যান্স ধরে রাখো, নয়তো জায়গা ছাড়ো। এ যেন এক ইঁদুরদৌড়! কিন্তু এই তথাকথিত ‘দৌড়’ থেকে এবার নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেন সঞ্জু স্যামসন।

ক্রিকেটে জাতীয় দলে নিয়মিত হওয়া যেন অনিশ্চয়তার এক অন্তহীন ঘূর্ণিপাক। পারফরম্যান্স ধরে রাখো, নয়তো জায়গা ছাড়ো। এ যেন এক ইঁদুরদৌড়! কিন্তু এই তথাকথিত ‘দৌড়’ থেকে এবার নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেন সাঞ্জু স্যামসন।

ভারতের ক্রিকেট পাড়ায় স্যামসন এমন এক নাম, যাকে ঘিরে বিতর্ক আর আবেগ বরাবরই হাত ধরাধরি করে চলে। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগেই সাঞ্জু কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলেন। তিনি আর এই অন্তহীন দৌড়ের অংশ হতে চান না। ক্রিকেটটা খেলতে চান স্রেফ নিজের আনন্দের জন্য। কারো শিখিয়ে দেওয়া ব্যাকরণে বাধ্য দাসের মতো ব্যাট ঘোরানোতেও তিনি জানিয়েছেন অস্বীকৃতি।

তবে ভাগ্যের লিখন বেশ অদ্ভুত। ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা তিন ফিফটি করে টুর্নামেন্ট সেরার মুকুট পরেছিলেন স্যামসন। অথচ সম্প্রতি আয়ারল্যান্ড আর ইংল্যান্ড সিরিজে মাত্র চারটি ম্যাচে রান না পাওয়ায় তাকে ছিটকে যেতে হয় জিম্বাবুয়ে সফর থেকে। আর তাতেই এই অভিমানী ঘোষণা সাঞ্জুর।

৩১ বছর বয়সী এই ক্রিকেটারের দাবি, তিনি এখন অনেক বেশি নির্ভার। তাই তিনি কী করবেন, সেটা তিনিই ঠিক করবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন সকলকে। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকবেন কি না, তা নিয়েও কোনো বাড়তি মাথা ব্যথা বয়ে বেড়াতে চান না ডানহাতি এই উইকেটকিপার-ব্যাটার। তাঁর মতে, তাঁর ক্যারিয়ারের অর্জনগুলো কেড়ে নেওয়ার সাধ্যই যখন কারোর নেই, তখন নিছক দুশ্চিন্তা করে লাভ কী!

অবশ্য সাঞ্জু বাদ পড়ার পর তাঁর পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। বিসিসিআই অভিষেক শর্মাকে লম্বা সুযোগ দিলেও স্যামসন কেন সুযোগ পাচ্ছেন না—এই বিতর্কও সামনে এনে প্রশ্ন ছোঁড়েন তিনি।

সাঞ্জু এখন এসবের ঊর্ধ্বে। সবকিছু ছাপিয়ে তিনি সতীর্থদের পাশে থাকতে চান, দলকে জেতাতে চান। তবে সবই নিজের শর্তের আঙ্গিকে। আপন মহিমায় ভাস্বর হয়ে। ইঁদুরদৌড়ের পালা শেষ, এবার শুরু আপন মনে পথচলার!

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link