বাংলাদেশের সবচেয়ে বড় বাধা ভারত!

এশিয়ান গেমসে স্বর্ণ জিততে হলে বাংলাদেশের সামনে বেশ কিছু বাধা অপেক্ষা করছে। কিন্তু সেই পথের সবচেয়ে উঁচু পাহাড়টার নাম, ভারত। পূর্ণ শক্তির এই দলটার বিপক্ষে ম্যাচটাই বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে। যা পেরোতে পারলে স্বর্ণ নিয়েই দেশের বিমান ধরতে পারবে লিটন দাসের দল।

এশিয়ান গেমসে স্বর্ণ জিততে হলে বাংলাদেশের সামনে বেশ কিছু বাধা অপেক্ষা করছে। কিন্তু সেই পথের সবচেয়ে উঁচু পাহাড়টার নাম, ভারত। পূর্ণ শক্তির এই দলটার বিপক্ষে ম্যাচটাই বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে। যা পেরোতে পারলে স্বর্ণ নিয়েই দেশের বিমান ধরতে পারবে লিটন দাসের দল।

এশিয়ার মঞ্চে এমনিতেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, তার ওপর এবার দুই দলই পাঠিয়েছে শক্তিশালী স্কোয়াড। বাংলাদেশের লক্ষ্য যেখানে গত আসরের ব্রোঞ্জ পেরিয়ে এবার পদকের রং বদলানো, সেখানে ভারত নামছে নিজেদের সোনার মুকুট ধরে রাখার মিশনে। ২০২২ হ্যাংজু এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে স্বর্ণ জিতেছিল ভারত, বাংলাদেশ পেয়েছিল ব্রোঞ্জ। এবার সেই ব্যবধান ঘোচানোর মিশন লিটনদের সামনে।

বাংলাদেশের স্কোয়াডও কিন্তু হেলাফেলার নয়। নেতৃত্বে লিটন দাস, সঙ্গে ভারসাম্যপূর্ণ স্কোয়াড। ব্যাটিং, বোলিং সবখানেই সেরাটাই পাঠাচ্ছে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ যে আরও অনেক দূরের বস্তু। ধরাটা বেশ কষ্টসাধ্য বটে।

ভারত যেন অন্য এক উচ্চতায় দাঁড়িয়ে। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সঙ্গে দলে আছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, তিলক ভার্মা, জাসপ্রিত বুমরাহসহ সবাই। ভারতের টি-টোয়েন্টির মূল দলটাই মূলত এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করবে।

ভারতের শক্তিটা শুধু সংখ্যার বিচারে নয়, বৈচিত্র্যেও। ওপেনিংয়ে অভিষেক শর্মার মতো বিস্ফোরক ব্যাটার, মিডল অর্ডারে শ্রেয়াস-তিলক-দুবে, উইকেটের পেছনে সঞ্জু কিংবা ঈশানের মতো অপশন। কেউ একজন ব্যর্থ হলে অন্যজন ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। টি-টোয়েন্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা পাওয়ারপ্লে থেকে ডেথ ওভার, দুই জায়গাতেই ভারতের হাতে একাধিক বিকল্প।

আর বোলিংয়ে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা আরও বড়। নতুন বলে আর্শদীপ সিং, এরপর বুমরাহ, এক প্রান্ত থেকে গতি, অন্য প্রান্ত থেকে নিয়ন্ত্রিত আক্রমণ। মাঝের ওভারে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তীদের মতো স্পিন অপশন। অর্থাৎ ব্যাটারদের জন্য বেশ চাপের সময় অপেক্ষা করছে।

এবার ভারতের লক্ষ্যও পরিষ্কার, শিরোপা ধরে রাখা। এশিয়ান গেমসে ক্রিকেটে ভারত এরই মধ্যে সোনার স্বাদ পেয়েছে। এবারও তাই তাদের দল গড়া হয়েছে স্বর্ণকে সামনে রেখে। এমনকি ভারতীয় ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যেও এশিয়ান গেমসের জন্য বুমরাহকে স্কোয়াডে রাখা হয়েছে। সেটাই বলে দেয়, এবারের টুর্নামেন্টকে তারা কতটা গুরুত্ব দিচ্ছে।

তবে ক্রিকেটের সৌন্দর্য এখানেই। কাগজে-কলমে ব্যবধান যতই বড় হোক, মাঠে একটি ভালো স্পেল, একটি দুর্দান্ত ক্যাচ পুরো গল্প বদলে দিতে পারে। বাংলাদেশেরও তাই স্বপ্ন দেখার অধিকার আছে। কিন্তু সেই স্বপ্নের পথে যদি শেষ পর্যন্ত ভারতের মুখোমুখি হতে হয়, তাহলে নিজেদের সেরাটার চেয়েও বেশি কিছু দিতে হবে লিটনদের।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link