হ্যারি ব্রুক, রেয়ার ট্যালেন্ট!

মানিয়ে নেওয়ার ক্ষমতা সবার মধ্যে থাকে না, তবে যার এই গুণটা আছে তাঁকে কোনোভাবেই আটকে রাখা যায় না। হ্যারি ব্রুক এই দুর্লভ গুণটা রপ্ত করেছেন। তাই তো টেস্ট থেকে টি-টোয়েন্টি, ফরম্যাট বদলানোর সঙ্গে নিজের গিয়ারটাও বদলে ফেলেন। শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে জানিয়ে দিলেন, তিনি রেয়ার ট্যালেন্ট।

মানিয়ে নেওয়ার ক্ষমতা সবার মধ্যে থাকে না, তবে যার এই গুণটা আছে তাঁকে কোনোভাবেই আটকে রাখা যায় না। হ্যারি ব্রুক এই দুর্লভ গুণটা রপ্ত করেছেন। তাই তো টেস্ট থেকে টি-টোয়েন্টি, ফরম্যাট বদলানোর সঙ্গে নিজের গিয়ারটাও বদলে ফেলেন। শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে জানিয়ে দিলেন, তিনি রেয়ার ট্যালেন্ট।

ব্যাট হাতে ক্রিজে নামলে সময়ের অন্যতম সেরা ব্যাটার। কী নেই তাঁর? কী পারেন না তিনি? মাঠের চারপাশ ব্যবহার করা থেকে শুরু করে  একজন ব্যাটারের ঝুলিতে যত রকম শট থাকা প্রয়োজন, তাঁর কাছে বেশিই আছে। গ্রামার মেনে যিনি টেস্ট খেলতে পারেন, তিনিই টি-টোয়েন্টির ধুমধুমার সত্তাকে ধারণ করতে পারেন। এমন একজনকে কোন বিশেষণে বিশেষায়িত করা যায়?

কদিন আগেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন। একেবারেই মন্দ ছিল না পারফরম্যান্স। ৯১ আর ৭৪ রানের দুটো অনবদ্য নকও ছিল ব্যাটে। টেস্টের টেম্পারামেন্ট যে তাঁর মধ্যে অসীম, সে তো সবারই জানা। টেকনিক্যাল এবিলিটি এতটাই সমৃদ্ধ তাঁর ব্যাটে, এই ফরম্যাটে তিনি অনন্য।

তবে সাদা পোশাকের পাঠ সমাপ্ত হতেই নেমে পড়লেন টি-টোয়েন্টিতে। প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে প্রথম দিনই উপহার দিলেন দুর্বিষহ স্মৃতি। দলটার অধিনায়কও তিনি। সেই সত্তাকে ধারণ করেই সামনে থেকে নেতৃত্ব দিলেন। মাত্র ৪৯টা বল ফেস করেছেন। তাতেই নামের পাশে রানসংখ্যা ১১৪। কতটা ধ্বংসাত্মক ছিলেন, তা জানার জন্য ১০ চার আর ছয় ছক্কায় সাজানো ২৩২ স্ট্রাইক রেটের ইনিংসটাই যথেষ্ট।

পেসের বিপক্ষে সাবলীল, স্পিনের বিপক্ষে ভয়ঙ্কর, বল যেখানেই পড়ুক সব ধরনের শট ঝুলিতে থাকায় কোনো কিছুই তাঁর জন্য বাধা নয়। এমন একজনের বিপক্ষে কোথায় বলটা আপনি ফেলবেন? লঙ্কান বোলাররা তাই অসহায় আত্মসমর্পণ করেছে ব্রুকের সামনে। টি-টোয়েন্টিতে ব্রুকের দ্বিতীয় সেঞ্চুরির দিনে ইংল্যান্ডও রান তুলেছিল ২৫৪, জয়ের ব্যবধানটা ১১৯।

ফরম্যাট যাই হোক, ব্রুক পানির মতো, যে পাত্রেই রাখবেন সেটারই আকার ধারণ করবে। তিনি যে সময়ের সেরা, সে কথা বলতে কারও দ্বিধা থাকার কথা না। ক্রিকেটের পরিভাষায়, হ্যারি ব্রুক পিকচার পারফেক্ট!

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link