২০২৭ বিশ্বকাপ পর্যন্ত কি থাকছেন রোহিত শর্মা ?

রোহিত কি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলে যাবেন, নাকি এই পজিশনে চেষ্টা করা হবে নতুন কাউকে?

টানা পাঁচটা ডট বল খেলার পর শেষ বলে চাপ সরাতে বাউন্ডারির খোঁজে গিয়েছিলেন রোহিত শর্মা। আলজারি জোসেফ তখন ফুল লেংথে বল ফেলে ভেতরের দিকে সুইং করছিলেন, রোহিত বাউন্ডারি হাঁকাতে গিয়ে পুরোপুরি টাইমিং পাননি, ব্যাটের নিচের দিক থেকে বল উঠে যায় সোজা ডিপ স্কোয়ার লেগে, যেখানে জুয়েল অ্যান্ড্রুর হাতে ধরা পড়েন। সেই সাথে সংশয় রেখে গেলেন ২০২৭ বিশ্বকাপে পর্যন্ত কি থাকছেন তিনি ?

ইংল্যান্ড সিরিজেই বারবার উঠেছিল প্রশ্নটা, রোহিত আর কতদিন খেলবেন, ২০২৭ বিশ্বকাপের আগেই কি নতুন কাউকে তৈরি করা উচিত। সেই সিরিজে সেঞ্চুরি করেই জবাব দিয়েছিলেন তিনি, ব্যাট হাতে যেন বুঝিয়ে দিয়েছিলেন সমালোচকদের ভুল প্রমাণ করাটা এখনও তার কাছে পানির মতোই সহজ। কিন্তু আজ আবার সৃষ্টি হলো সেই প্রশ্ন, যেন সময়টা আরেকবার কঠিন হয়ে গেলো তার জন্য।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোলিং বিভাগ যেভাবে ভেঙে পড়েছিল, জাস্টিন গ্রিভসরা তুলেছিলেন ২৯৫ রান, তাতে দায়িত্বটা এসে পড়ে ব্যাটারদের কাঁধেই। সামনে ২৯৬ রানের লক্ষ্য, বড় রান তাড়া করার চাপ।

অধিনায়ক শুভমান গিলের সঙ্গে শুরুটা দারুণই হয়েছিল রোহিতের, পাওয়ারপ্লেতে ওপেনিং জুটি থেকে উঠে আসছিল সাবলীল রান, একটা ছক্কাও এসেছিল তার ব্যাট থেকে। কিন্তু ৩৫ বলে ৩২ রানে থেমে গেল সেই ইনিংস, বড় করতে পারলেন না।

আর তাতেই আবার ফিরে এলো সেই পুরোনো ধোঁয়াশা। রোহিত কি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলে যাবেন, নাকি এই পজিশনে চেষ্টা করা হবে নতুন কাউকে? যদিও রোহিতের মতো একজনকে হুট করে দল থেকে বাদ দেওয়া যায় না, বারবার ব্যাট হাতেই সেটা প্রমাণ করেছেন তিনি। সামনে সিরিজের আরও ২ টি গুরুত্বপুর্ণ ম্যাচ, হয়তো  এই সিরিজ শেষেই মিলবে সেই প্রশ্নের উত্তর!

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link