অধিনায়ক গিলের ব্যাটে দশম ওয়ানডে সেঞ্চুরি

তাকে বলা হয় ভবিষ্যতের বিরাট কোহলি। কিন্তু আদতে তিনি বর্তমানেই কম কিসে? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাইশ গজে যখন শুভমান গিল রাজত্ব করছিলেন, তখন মনে হচ্ছিল - বিরাট কোহলির অপর পাশে যেন খেলছেন আরেক বিরাটই!

তাকে বলা হয় ভবিষ্যতের বিরাট কোহলি। কিন্তু আদতে তিনি বর্তমানেই কম কীসের? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাইশ গজে যখন শুভমান গিল রাজত্ব করছিলেন, তখন মনে হচ্ছিল – বিরাট কোহলির অপর পাশে যেন খেলছেন আরেক বিরাটই! অনবদ্য ব্যাটিং আর দুর্দান্ত সব শটে তুলে নিলেন ক্যারিয়ারের দশম ওয়ানডে সেঞ্চুরি।

অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর বিরাটের সেই চেনা খুনে মেজাজ আর পর্বতমূলীয় ধারাবাহিকতা নিজের ভেতরে ধারণ করেছেন শুভমান গিল। ওয়ানডেতে শেষ দশ ইনিংসে এটি তাঁর সপ্তম পঞ্চাশোর্ধ ইনিংস।

গ্রিনফিল্ড স্টেডিয়ামে উইন্ডিজের দেওয়া ২৯৬ রান তাড়া করতে নেমে রোহিত শর্মা দ্রুত ফিরে গেলেও গিলের ধ্রুপদী ব্যাটিংয়ে সামান্যতম প্রভাব পড়েনি। ব্যাক্তিগত ১১ রানে কভার পয়েন্টে গিলের একটি সহজ ক্যাচ মিস করে বসেন কিমা পল। আর সেই ভুলের খেসারতই ম্যাচজুড়ে দিতে হয়েছে ক্যারিবিয়ানদের।

আলজারি জোসেফকে এক ওভারে  তিনটি বাউন্ডারি কিংবা গুডাকেশ মোতির ওপর চড়াও হয়ে দর্শনীয় ছক্কায় জানান দেন নিজের মেজাজ। ক্লাসিক্যাল ব্যাটিংয়ের অপূর্ব প্রদর্শনী মেলে ধরে উইকেটের চারদিকে নান্দনিক সব শটে পূর্ণ করেন নিজের রাজকীয় শতক।

২৯৬ রানের লক্ষ্য তাড়া করাটা আজ কোনো কঠিন পরীক্ষা ছিল না, ছিল গিলের এক আধিপত্যের গল্প। টেস্টে বিরাটের ছেড়ে দেওয়া পজিশনে ব্যাট করে নিজেকে যেমন প্রতিষ্ঠা করেছেন, ওয়ানডেতেও অধিনায়ক হিসেবে বিরাটের সেই চেনা খুনে আর অবিশ্বাস্য ধারাবাহিকতার মেজাজ ধরে রেখেছেন। অধিনায়কত্বের ব্যাজ পরা মানে যে তাঁর ব্যাটে ধার কমে যাওয়া নয়, বরং দায়িত্ব তাকে আরও ক্ষুরধার করে তোলে – আজকের ম্যাচটি তারই আরেক প্রমাণ।

 

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link