মনমুগ্ধকর বৃষ্টি সব সময় সৌভাগ্যের দর্পণ বয়ে আনে না। কখনও কখনও ভাসিয়ে নিয়ে যায় সাজানো সবকিছু। জাপানে পা রাখার পর থেকেই বাংলাদেশ দলের পিছু ছাড়ছে না বৃষ্টি। এখানেই প্রশ্ন আসে, এই বৃষ্টি কি সেমিফাইনালে বাংলাদেশের জন্যও কাল হয়ে দাঁড়াবে?
চারটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। বড় দলের কপাল খুলছে, বিপাকে পড়ছে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা ছোট দলগুলো। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল, তবে মাঠের লড়াই ছাড়াই সেমিফাইনালে পা রেখেছে লিটন দাসের দল।
সেমিফাইনালে বাংলাদেশকে লড়তে হবে পাকিস্তানের বিপক্ষে। পূর্ণ শক্তির বাংলাদেশ দল জয়ের আশা করতেই পারে। তবে যদি বৃষ্টি হয় তবে কি হবে? এখানে সহজ সমাধান, বাংলাদেশকে ধরতে হবে বাড়ির পথ।
এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী নকআউটের কোনো ম্যাচ যদি পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ে যে দল এগিয়ে, সেই দলই চলে যাবে পরের রাউন্ডে। এক্ষেত্রে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আট। দুই ধাপ এগিয়ে পাকিস্তানের ছয়। যদি বৃষ্টি হয় তবে বাংলাদেশের বিদায় নিশ্চিত।
সেমিফাইনালের অপেক্ষায় জয়ের আশা যে ভালোই আছে, সেটা বাংলাদেশ এর অধিনায়ক লিটন দাস, কোচ মোহাম্মদ সালাহউদ্দীন কেউ লুকাচ্ছেন না, আর সেটা হওয়াটাই স্বাভাবিক। নারী ক্রিকেট দল খালি হাতে ফিরেছেন দেশে, আর এর ফলে এখন ছেলেদের দিকে পাখির চোখে দেখা পুরো দেশ। পাকিস্তানকে অবশ্য হালকা করে দেখার সুযোগ নেই।
রহস্যময় হয়ে উঠেছে এশিয়ান গেমসের ক্রিকেট। চার কোয়ার্টার ফাইনালের মধ্যে একটিতেও একটা বল পর্যন্ত হয়নি। বড় দলের জন্য বৃষ্টি হয়ে উঠেছে সৌভাগ্যের আয়না। সেই একই বিষয় বাংলাদেশের জন্য দুর্ভাগ্য হয়ে উঠবে কি? তবে আশার খবর, ১ তারিখ থেকে জাপানের আকাশ থেকে মেঘ সরে যাবে। মাঠের লড়াইটা তাই আশার আলো দেখছেন।

Share via:










