বুন্দেসলিগায় আরবি লাইপ্তশিসকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা দুর্দান্ত ট্যাকটিকাল ডিসিপ্লিন, উইং প্লে এবং ফরোয়ার্ড লাইনের কার্যকারিতায় প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে স্বাগতিকরা হাই প্রেস এবং উইং ওভারলোডিংয়ের মাধ্যমে লাইপ্তশিসের ভেঙে ফেলে।
কোচ ভিনসেন্ট কোম্পানির ট্যাকটিকাল সেটআপের মূল অস্ত্র ছিল ফ্ল্যাংক বা উইং প্লে। বিশেষ করে বাম প্রান্তে লুইস দিয়াজ এবং ফুলব্যাক বা মিডফিল্ডারদের ইন্টারচেঞ্জিং পজিশন লাইপ্তশিসের ডিফেন্ডারদের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। দিয়াজ তাঁর গতি আর ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষের ডিফেন্সের ফাঁকা জায়গাগুলো নিখুঁতভাবে ব্যবহার করে অসাধারণ হ্যাটট্রিক উপহার দেন।

বায়ার্ন এই ম্যাচে লাইপ্তশিসকে কোনোভাবেই বিল্ড-আপ করার সুযোগ দেয়নি। মিডফিল্ড জোনে হাই প্রেসিং ও কাউন্টার-প্রেসিংয়ের মাধ্যমে বল পুনরুদ্ধারে বায়ার্নের খেলোয়াড়রা ছিলেন অপ্রতিরোধ্য। মাঝমাঠে বল হারানোর সঙ্গে সঙ্গেই ডিফেন্সিভ ট্র্যাপ তৈরি করার ফলে লাইপ্তশিসের কাউন্টার-অ্যাটাকগুলো অঙ্কুরেই বিনষ্ট হয় এবং বল পজেশনেও বায়ার্ন একক আধিপত্য বজায় রাখে।
ডিফেন্স থেকে মিডফিল্ড হয়ে ফরোয়ার্ড লাইনে বল পৌঁছানোর গতি লাইপ্তশিসের রক্ষণভাগকে সেট হওয়ার সময় দেয়নি। প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নিয়ে ম্যাচ মূলত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় স্বাগতিকরা এবং দ্বিতীয়ার্ধেও একই মানসিকতা বজায় রেখে স্কোরলাইন ৬-১ এ নিয়ে যায়। এই বড় জয় কেবল তিন পয়েন্টই নিশ্চিত করেনি, বরং বুন্দেসলিগায় বায়ার্নের শিরোপা দৌড়ের আধিপত্যবাদী অবস্থানকেও আরও জোরালো করেছে।












