ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের পরাজয়!

১০ মিনিটে বাংলাদেশকে হারাল দক্ষিণ আফ্রিকা। আটজন ব্যাটার খেলাতে গিয়ে একজন বোলার শর্ট। ব্যাটাররাও মোটা দাগে ব্যর্থ। প্রথম ইনিংসের তাওহীদ হৃদয়-লিটন দাসদের সব লড়াই ম্লান হয়ে গেল দ্বিতীয় ইনিংসে এসে। প্রোটিয়ারা ম্যাচ জিতে নিল নয় উইকেটের বিশাল ব্যবধানে।

প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ৪০০ রান। দক্ষিণ আফ্রিকার মাটিতে এত রান তুলে কেউই পরাজয় বরণ করেনি। বাংলাদেশই প্রথম। অবশ্য ৪০০ রান করার কথা ছিল না। টপ অর্ডার ব্যর্থ, মুশফিকুর রহিম-মুমিনুল হকদের গোল্ডেন ডাক, সব মিলিয়ে ২০০ রানেই থামার শঙ্কা ছিল। সেখান থেকে কেবলই হৃদয় আর লিটনের সেঞ্চুরি বাংলাদেশকে আশা দেখিয়েছিল।

একজন বোলার কম। এটাই মূলত কাল হয়ে দাঁড়াল বাংলাদেশের জন্য। হাসান মাহমুদ চার উইকেট নিলেন, তাসকিন আহমেদও প্রাণপণ চেষ্টা করে গেছেন। তবে দক্ষিণ আফ্রিকা সেসবের ফাঁক গলে ঠিকই আদায় করে নিয়েছে ৫৫৭ রান।

১৫৭ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ ততক্ষণে ম্যাচ থেকে বহুদূরে চলে গেছে, সেরা উপায় ছিল ড্র করা। তবে তার জন্যও দরকার ছিল ব্যাটারদের কিছু একটা করা। সেসব তো দূরে থাক, উল্টো ৮৭ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তখন চ্যালেঞ্জটা ইনিংস ব্যবধানে পরাজয় এড়ানো।

বাংলাদেশ সেটা পেরেছে। দক্ষিণ আফ্রিকাকে ছুড়ে দিয়েছিল মাত্র ১২ রানের লক্ষ্য। এক রানে মাথায় একটা উইকেটও তুলে নিয়েছিলেন মিরাজ। তাতে অবশ্য কিছুই হয়নি। কেবল ১০ উইকেটে পরাজয়ের বদলে বাংলাদেশ হেরেছে নয় উইকেটের ব্যবধানে, এই যা।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link