একদিনে ছয় সেঞ্চুরির অনন্য মাইলফলক!

ওয়ানডে ক্রিকেট এক অভূতপূর্ব দিন পার করল এবার! ফরম্যাটটিতে এক দিনেই ছয় ব্যাটার ছয়-ছয়টি সেঞ্চুরির স্বাদ পেয়েছেন! ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখটা তাই আন্তর্জাতিক ক্রিকেটের এক অনন্য মাইলফলকই বনে গেল, বটে।

ওয়ানডে ক্রিকেটের জন্য এক অভূতপূর্ব দিন গেল। ফরম্যাটটিতে এক দিনেই ছয় ব্যাটার ছয়-ছয়টি সেঞ্চুরির স্বাদ পেয়েছেন! ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখটা তাই আন্তর্জাতিক ক্রিকেটের এক অনন্য মাইলফলকই বনে গেল, বটে।

এদিন তিনটি পৃথক আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন ছয়জন তারকা ক্রিকেটার। থিরুভারান্তাপুরামে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস ১০১ রান করেন। জবাবে, ভারতের অধিনায়ক শুভমান গিল ১১০ রান এবং বিরাট কোহলি অপরাজিত ১৩৯ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন।

একই দিনে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা ১০৩ ও ডেভিড মিলার অপরাজিত ১৪২ রানের নান্দনিক দুটি ইনিংস উপহার দেন অজিদের বিপক্ষে। ইংল্যান্ডের টম ব্যান্টনও ওভালে লঙ্কানদের বিপক্ষে হাঁকান ১২৬ রানের দুর্দান্ত এক শতক।

আন্তর্জাতিক অঙ্গণে একদিনেই ওয়ানডেতে এভাবে ছয়টি সেঞ্চুরির নজির আর কখনো গড়তে পারেননি ব্যাটাররা। ইতিপূর্বে এক দিনে সর্বোচ্চ পাঁচটি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড থাকলেও, সেটি ভেঙে গেল এবার। ইতিহাসে কেবল তিনবার দেখা মিলেছিল এমন বিশেষ ঘটনার।

শুরুটা, ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর। সেদিন আয়ারল্যান্ডের উইলিয়াম পোর্টারফিল্ড, ইংল্যান্ডের ইয়ন মরগান ও রবি বোপারার সাথে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও শন মার্শ পাঁচটি সেঞ্চুরি তুলে নেন একইদিনে। পোর্টারফিল্ড ১১২, ফিঞ্চ ১৪৮ ও মার্শ ১৫১ রানের দানবীয় ইনিংস খেলেন। আর মরগ্যান ও বোপারা সেদিন ১২৪ ও ১০১ রানে অপরাজিত ছিলেন।

ঠিক দুই বছর বাদে, ২০১৫ সালের ২৩ জানুয়ারি পাঁচ শতকের সেই কীর্তির পুনর্জন্ম হয় একদিনের ক্রিকেটে। নিউজিল্যান্ডের লুক রনকি ও গ্র্যান্ট এলিয়ট, শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান, ইংল্যান্ডের ইয়ান বেল এবং অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ একই দিনে সেঞ্চুরি হাঁকান। রনকি ১৭০ রানের অপরাজিত এক বিধ্বংসী ইনিংস খেলেন, সাথে এলিয়টও অপরাজিত ছিলেন ১০৪ রানে। দিলশান ১১৬, বেল ১৪১ ও স্মিথ অপরাজিত ১০২ রান করেন সেদিন।

এরপর, আবার ওয়ানডেতে একইদিনে পাঁচ সেঞ্চুরি প্রত্যক্ষ করতে ক্রিকেট দুনিয়াকে অপেক্ষা করতে হয় আট বছর। ২০২৩ সালের ১০ অক্টোবর বিশ্বকাপে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে যেন সেঞ্চুরির মেলা বসে।

শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ১২২, সাদিরা সামারাবিক্রমা ১০৮ এবং পাকিস্তানের আব্দুল্লাহ শফিক ১১৩ আর মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ১৩১ রানের রাজকীয় ইনিংস খেলেন। সাথে, বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ডেভিড মালান ১৪০ রান করে ইতিহাসের তৃতীয়বারের মতো ওয়ানডেতে একদিনে পাঁচ সেঞ্চুরি করার নজির গড়েন।

এবার সব রেকর্ডকে চূর্ণ করে গ্রিভস, গিল, কোহলি, বাভুমা, মিলার ও ব্যান্টন ছয়টি শতক তুলে নিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। এক দিনে এই ছয়টি শতকের অবিশ্বাস্য গল্প তাই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে ঠাঁই পেতে বাধ্য!

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link