হাল ধরলেন ব্রিজকি, পালে ঝড় তুললেন ইয়ানসেন

এক প্রান্তে একজন নৌকা সামলাচ্ছিলেন, অন্য প্রান্তে আরেকজন তুলে দিলেন ঝড়ো পাল। ডারবানে ম্যাথিউ ব্রিজকি যখন ধসের মধ্যে ইনিংসের হাল ধরে আছেন, তখন ঝড় তুললেন মার্কো ইয়ানসেন। দুজনের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার সামনে ২৯৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা।

এক প্রান্তে একজন নৌকা সামলাচ্ছিলেন, অন্য প্রান্তে আরেকজন তুলে দিলেন ঝড়ো পাল। ডারবানে ম্যাথিউ ব্রিজকি যখন ধসের মধ্যে ইনিংসের হাল ধরে আছেন, তখন ঝড় তুললেন মার্কো ইয়ানসেন। দুজনের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার সামনে ২৯৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা।

১৬৬ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর সাত নম্বরে নামেন ইয়ানসেন। শুরুটা ছিল ধীর, প্রথম ১৩ বলে মাত্র ৯ রান, তারপর বদলে গেল সব।

৩৮তম ওভারে অ্যাডাম জাম্পার ওপর চড়াও হলেন তিনি। এক ওভারে দুই ছক্কা, একটি লং-অনের ওপর দিয়ে, আরেকটি হাঁটু গেড়ে স্লগ সুইপে। ওভার থেকে এল ১৬ রান। ৪০তম ওভারে মিশেল স্টার্কের বলে আরেকটি ছক্কা আর একটি চার। ব্রিজকির সঙ্গে ৫০ রানের জুটি পূর্ণ হলো ওই চারেই।

৪৪.৫ ওভারে ব্রিজকি শতক ছুঁলেন। পরের বলেই এক রান নিয়ে ৪৬ বলে ফিফটি পূর্ণ করলেন ইয়ানসেন। ৪৬তম ওভারে নাথান এলিসকে মারলেন দুটি চার আর একটি ছক্কা, ওভার থেকে এল ১৭ রান। ছক্কাটায় পূর্ণ হলো শতরানের জুটি। সেই ওভারেই এলিসের সঙ্গে বাকবিতন্ডাও হলো, আর সেই জবাব দিলেন ব্যাট দিয়েই।

৪৭.২ ওভারে ব্রিজকি রান আউট হয়ে ফিরলেন, দলের রান তখন ৬ উইকেটে ২৭৫। ইয়ানসেন থামলেন না। শেষ দিকে গিয়ে সেই এলিসের বলেই আউট হলেন ৫৯ বলে ৭৫ রান করে, ৬টি চার আর ৪টি ছক্কায়। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হলো ৮ উইকেটে ২৯৭ রানে।

এটি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। তিনটিই এসেছে সাত নম্বর বা তার নিচে নেমে।

ইয়ানসেন দলে খেলেন বোলিং অলরাউন্ডার হিসেবে ।কিন্তু ঠিক যখনই দলের দরকার ঠিক তখন ব্যাট হাতে তিনি হাতে নিজের পরিচয় দিতে ভুল করেন না।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link