লঙ্কা মিশনের শুরুতেই সাকিবের বোলিং দাপট

বল হাতে সাকিব যখন ছন্দে থাকেন, ব্যাটারদের জন্য তখন উইকেটে টিকে থাকাই হয়ে ওঠে বড় দায়। লঙ্কান প্রিমিয়ার লিগে ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে এমনই এক চেনা ছন্দে দেখা গেল বাংলাদেশের এই পোস্টার বয়কে।

বল হাতে সাকিব যখন ছন্দে থাকেন, ব্যাটারদের জন্য তখন উইকেটে টিকে থাকাই হয়ে ওঠে বড় দায়। লঙ্কান প্রিমিয়ার লিগে ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে এমনই এক চেনা ছন্দে দেখা গেল বাংলাদেশের এই পোস্টার বয়কে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে জাফনা কিংসের বোলারদের তোপে পড়ে ডাম্বুলা। শুরুতে আসা-যাওয়ার মিছিলে কিছুটা প্রতিরোধ গড়তে চেয়েছিলেন পবন রথনায়েকে। ১৬ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংসে তিনিই দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন। তবে টপ অর্ডারের ব্যর্থতায় ডাম্বুলার বড় সংগ্রহের স্বপ্ন ফিকে হয়ে যায় দ্রুতই।

বল হাতে ডট বলের বন্যা বইয়ে দেন সাকিব আল হাসান। দেন একটি মেইডেন ওভারও। চার ওভার বল করে মাত্র ১২ রানে তুলে নেন ২ উইকেট। তার ইকোনমি রেট ছিল ৩.০০। উইকেটে থিতু হওয়া রিযা হেনড্রিকসকে ফিরিয়ে উইকেট শিকার শুরু করেন তিনি। এরপর অভিজ্ঞ রমেশ মেন্ডিসকেও বোল্ড করে সাজঘরের পথ দেখান সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

জাফনা বোলারদের সম্মিলিত আক্রমণে দিশেহারা ডাম্বুলার ইনিংস শেষ পর্যন্ত ১৯ ওভার ৩ বলে মাত্র ১৩০ রানে থামে। জবাব দিতে নেমে সাকিবের দল জাফনা এক ওভার ও পাঁচ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় জয়ের বন্দরে। অধিনায়ক ভানুকা রাজাপাকশের ৩৭ বলে ৬১ রানের ইনিংস জাফনার জয়ের পথ সহজ করে দেয়।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link