এলপিএল রাঙিয়ে দিচ্ছেন হাসান মাহমুদ!

প্রথম ম্যাচে দুই উইকেট, দ্বিতীয় ম্যাচে তিন, হাসান মাহমুদ যেন অপ্রতিরোধ্য রূপে রূপান্তরিত করেছেন নিজেকে। নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) পা রেখেই জানান দিচ্ছেন নিজের জোরালো উপস্থিতি।

প্রথম ম্যাচে দুই উইকেট, দ্বিতীয় ম্যাচে তিন, হাসান মাহমুদ যেন অপ্রতিরোধ্য রূপে রূপান্তরিত করেছেন নিজেকে। নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) পা রেখেই জানান দিচ্ছেন নিজের জোরালো উপস্থিতি।

বল হাতে হাসান কতটা উন্নতি করেছেন, তা তো ইংল্যান্ডেই দেখিয়েছেন। এবার শ্রীলঙ্কার মাটিও আপন করে নিয়েছে তাঁকে। নিজের খেলা দ্বিতীয় ম্যাচে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে বাগিয়ে নিয়েছেন তিন উইকেট।

এদিন অবশ্য প্রথম ওভারে উইকেট পাননি। দিয়েছিলেন আট রান। দ্বিতীয় ওভারে এসেই দেখিয়েছেন মুন্সিয়ানার পরিচয়। সেদিকুল্লাহ অটলকে ফিরিয়ে শিকারের খাতাটা খুলেছেন। তবে সেখানেই শেষ না। একই ওভারের পঞ্চম বলে তুলে নিয়েছেন ডেল ফিলিপসকে। ওই ওভারে খরচা করেছেন মোটে এক রান।

পাওয়ার প্লের মধ্যেই নিজের তিন ওভার শেষ করে ফেলেন হাসান। সঙ্গী ছিল ওই দুই উইকেটই। এরপর তাঁর ডাক পড়ে একেবারে ১৯তম ওভারে এসেও। সেখানেও নিরাশ করেননি। শেষ ওভারে নয় রান খরচায় তুলে নেন আরও একখানা উইকেট।

সব মিলিয়ে চার ওভার বল করেছেন, ঝুলিতে উইকেট পুরেছেন তিনটি। বিনিময়ে রান বিলিয়েছেন ৩১। হাই-স্কোরিং ম্যাচে যা এক কথায় অসামান্য। এই নিয়ে দুই ম্যাচে পাঁচ উইকেট নামের পাশে লিখে ফেলেছেন হাসান মাহমুদ। এ যাত্রা কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link