সঠিক সময়েই জ্বলে উঠল ফখরের ব্যাট!

শেষ যেদিন ফিফটি করেছিলেন ফখর, লাহোর জয় পেয়েছিল ওইদিনই। তারপর বাঁহাতি এই ওপেনারের ব্যাট হাতে জ্বলে ওঠার যে অপেক্ষা ছিল তা পূরণ হলো অবশেষে।

জিততেই হবে এমন সমীকরণের ম্যাচে জ্বলে উঠলেন ফখর জামান। গুরুত্বপূর্ণ সময়ে ঝলক দেখানোর অভ্যাস তাঁর বহু পুরোনো। রাওয়ালপিন্ডি পিন্ডিজকে সামনে পেয়ে তাই নিজের অভ্যাসের দৃশ্যায়ন ঘটালেন।

শেষ তিন ম্যাচে ব্যাট জ্বলেনি একবারের জন্যেও। দলকেও প্রতিবার বরণ করে নিতে হয়েছে পরাজয়। তাই তো, পয়েন্ট টেবিলে জায়গা করে নিতে হয়েছে একেবারে শেষের দিকে। প্লে-অফে জায়গা করে নেওয়ার সম্ভাবনা কমতে থাকার মুহূর্তেই তাই জ্বলে উঠলেন ফখর।
টস জিতে শাহীন শাহ আফ্রিদি ব্যাট করার সিদ্ধান্ত নিলে ওপেনিংয়ে নামেন ফখর। মোহাম্মদ ফারুককে সঙ্গী করে আক্রমণ চালাতে থাকেন পিন্ডিজের একের পর এক বোলারদের বিরুদ্ধে।
মাথা না নুইয়ে খেলে গেছেন ১৯তম ওভার পর্যন্ত। খেলেছেন ৫৪ বল। মাত্র একটি ছক্কা মারতে পারলেও পুরো মাঠজুড়ে মেরেছেন ১১টি চার। আউট হওয়ার আগে নামের পাশে সংগ্রহ ৮৪ রান।
পাঁচ ম্যাচ খেলে লাহোর কালান্দার্স ছিল পয়েন্ট টেবিলের সাত নম্বরে। পিন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচ জেতা লাগবেই কোয়ালিফাইয়ের স্বপ্ন বাঁচাতে হলে। সেই জায়গায় ফখর জামান নিজের অভিজ্ঞতার ব্যবহার ঘটালেন, দলকে এনে দিলেন ২১০ রানের বড় সংগ্রহ।
শেষ যেদিন ফিফটি করেছিলেন ফখর, লাহোর জয় পেয়েছিল ওইদিনই। তারপর বাঁহাতি এই ওপেনারের ব্যাট হাতে জ্বলে ওঠার যে অপেক্ষা ছিল তা পূরণ হলো অবশেষে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ত্রাতার রূপে হাজির হলেন তিনি।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link