ফ্লাইং ইয়ানসেনেই কুপোকাত অস্ট্রেলিয়া

ক্রিকেট মাঠে একটা ক্যাচেই মাঝেমধ্যে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়, আজ ডারবানের মাঠে সেটাই আরেকবার দেখা গেল। ৩৭তম ওভারে বাউন্ডারি লাইনের কাছে দুর্দান্ত অ্যাথলেটিক ভঙ্গিতে এক হাতে ঝাঁপিয়ে অসাধারণ এক ক্যাচ নিলেন মার্কো ইয়ানসেন, আর সেখানেই ম্যাচে ফিরে এল দক্ষিণ আফ্রিকা।

ক্রিকেট মাঠে একটা ক্যাচেই মাঝেমধ্যে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়, আজ ডারবানের মাঠে সেটাই আরেকবার দেখা গেল। ৩৭তম ওভারে বাউন্ডারি লাইনের কাছে দুর্দান্ত অ্যাথলেটিক ভঙ্গিতে এক হাতে ঝাঁপিয়ে অসাধারণ এক ক্যাচ নিলেন মার্কো ইয়ানসেন, আর সেখানেই ম্যাচে ফিরে এল দক্ষিণ আফ্রিকা।

শুরুতে উইকেট হারালেও ব্রিজকি আর ইয়ানসেনের ব্যাটে ভর করে ২৯৭ রানে পৌঁছেছিল দক্ষিণ আফ্রিকা। মনে হচ্ছিল এত বড় রান তাড়া করাটা অস্ট্রেলিয়ার জন্য কিছুটা কঠিনই হবে। কিন্তু ইনিংস শুরু হতেই ঝড় তুললেন মিশেল মার্শ, প্রথম ৯ ওভারেই এসে গেল ৯০ রান। এরপর আউট হয়ে সাজঘরে ফিরলেও ততক্ষণে অস্ট্রেলিয়ার কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল, রিকোয়ার্ড রান রেটও নেমে এসেছিল হাতের নাগালে।

কিন্তু ক্রিকেট এগারো জনের খেলা, যেখানে বোলারদেরও ভালো করতে হয়, যে কোন টার্গেট তাড়া করতে নেমে ব্যাটারদের সম্মিলিত পারফরম্যান্সও লাগে। ঠিক সেখানেই থমকে গেল অস্ট্রেলিয়া।মিশেল মার্শের আউটের পর আর সেভাবে কেউ দাঁড়াতে পারলেন না। কেবল তৃতীয় উইকেট পড়ার পর ক্রিজে এসে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ উইকেট পড়তে দেখেও অবিচল ছিলেন ম্যাট রেনশো, রানও পাচ্ছিলেন নিয়মিত। তখন মনে হচ্ছিল অস্ট্রেলিয়া এবার জিতেই যাবে

কিন্তু সেই ৩৭তম ওভারেই এল ম্যাচের সবচেয়ে চমক জাগানিয়া মুহূর্ত। রেনশর ৪৯ বলে ৪৪ রানের লড়াকু ইনিংসের সমাপ্তি ঘটল ইয়ানসেনের সেই ক্যাচে। এরপর আবার নিয়মিত বিরতিতে উইকেট, অস্ট্রেলিয়া আর দাঁড়াতেই পারল না

ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলে দলকে এনে দিয়েছিলেন বড় সংগ্রহ, বল হাতে রানও দিয়েছেন অনেক, মনে হচ্ছিল ম্যাচ নিজেই যেন হাতছাড়া করে দিচ্ছিলেন। কিন্তু একটা ক্যাচ ধরেই ম্যাচ পুরোপুরি নিজেদের করে নিলেন ইয়ানসেন। কেশব মহারাজ স্পিনের জাদুতে একাই নিলেন চারটি উইকেট, শেষদিকের ব্যাটারদের কাছে যা ছিল দুর্বোধ্য। মাত্র ২৩০ রানে ৪১.২ ওভারেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস।

একটা ঝলমলে শুরুর পরও ম্যাচ হাতছাড়া হয়ে গেল অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকা পেয়ে গেল ৬৭ রানের স্বস্তির জয়। সিরিজের শুরুটাও হলো স্বপ্নের মতো, যেখানে একটা ক্যাচই বদলে দিল পুরো ম্যাচের গতিপথ।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link