সৌম্য সরকারের কাজ কি পানি টানা?

দশম ওভার শেষে টেস্ট ক্রিকেটের মাঠে নামলেন সৌম্য সরকার। হাতে পানির বোতল। তিনি মাঠে এসেছেন সাদমান ইসলাম-তানজিদ তামিমদের তৃষ্ণা মেটাতে?

দশম ওভার শেষে টেস্ট ক্রিকেটের মাঠে নামলেন সৌম্য সরকার। হাতে পানির বোতল। তিনি মাঠে এসেছেন সাদমান ইসলাম-তানজিদ তামিমদের তৃষ্ণা মেটাতে?

আরব আমিরাত পর্যন্ত সৌম্য সরকারকে টেনে নিয়ে যাওয়া কি শুধুই পানি টানার জন্য। টেস্ট ক্রিকেটে একজন মোক্ষম ওপেনার খুঁজে পেতে যখন বাংলাদেশ মরিয়া, প্রতিপক্ষ যখন আফগানিস্তান, সেটাও আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের ম্যাচ, তাহলে সেখানে সৌম্য সরকার ওপেন করবেন না কেন?

অন্তত পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এই টেস্টটাই হতে পারত বাংলাদেশের আদর্শ সুযোগ। তানজিদ তামিমকে নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন যত, তার সবটাই সাদমান ইসলামকে নিয়ে।

সকালেই তিনি টেস্টে ১৫০০ টেস্ট রানের মাইলফলক পূর্ণ করেছেন। যদিও, ব্যাটিং গড় ২৭ কি ২৮! এই গড় দিয়ে এই যুগে এই অধারাবাহিকতা দিয়ে টিকে থাকা মুশকিল।

হ্যাঁ, সৌম্যর নিজেরও টেস্ট ব্যাটিং গড় ২৭.৭০। কিন্তু, তিনি ঘরোয়া ক্রিকেটে পারফরম করেই এসেছেন টেস্ট স্কোয়াডে। আর বাংলাদেশ পরিবর্তন চায় বলেই তাঁকে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নিয়ে যাওয়া হয়েছে।

তাহলে, একাদশে সুযোগ না দিয়ে তাঁকে দিয়ে পানি টানানো কেন? পানি টানানো কোনো অসম্মানের কাজ নয়। তবে, তাতে কোনো পরিবর্তন আসে না দলের পারফরম্যান্সে। সেই কাজটা করার জন্য তাহলে কোনো জুনিয়র ক্রিকেটারকেই নিয়ে যাওয়ার দরকার ছিল, যিনি জাতীয় দলে খেলার আগেই ড্রেসিংরুমের পরিবেশটা বুঝে ফেলতে পারেন। সৌম্য সরকারের নিশ্চয়ই নতুন করে ড্রেসিংরুমের পরিবেশ বোঝার কিছু নেই।

Share via
Copy link