শেষ বারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াচ্ছেন মেসি!

আগামী ৬ অক্টোবর মাঠে গড়াচ্ছে আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। বুয়েনস আইরেসের ঐতিহাসিক ‘এল মনুমেন্টাল’ স্টেডিয়ামে আফ্রিকার দেশ বেনিনের মুখোমুখি হবেন বিশ্বসেরা এই মহাতারকা।

আগামী ৬ অক্টোবর মাঠে গড়াচ্ছে আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। বুয়েনস আইরেসের ঐতিহাসিক ‘এল মনুমেন্টাল’ স্টেডিয়ামে আফ্রিকার দেশ বেনিনের মুখোমুখি হবেন বিশ্বসেরা এই মহাতারকা।

একটি বল, একটি দশ নম্বর জার্সি আর আঠারো বছরের এক রূপকথার ইতি টানতেই মূলত সাজানো হয়েছে এই প্রীতি ম্যাচটি। কোনো ফুটবলপ্রেমীই হয়তো চাননি দিনটি এত দ্রুত আসুক, কিন্তু সময়ের অমোঘ নিয়মে সেই মাহেন্দ্রক্ষণ এখন দুয়ারে। প্রিয় স্বদেশের দর্শকে ঠাসা গ্যালারির ভালোবাসায় সিক্ত হয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়টি লিখতে যাচ্ছেন লিও।

লিওনেল স্কালোনির ঘোষিত স্কোয়াডে অধিনায়কের এই অন্তর্ভুক্তি কেবল একাদশের কোনো নিয়মমাফিক বিষয় নয়, এটি ফুটবলের ইতিহাসে সবচেয়ে কাঙ্ক্ষিত ও আবেগঘন ‘লাস্ট ডান্স’। ২০০৫ সালে এক লাজুক ও বিস্ময়কর তরুণ হিসেবে যে পথচলা শুরু হয়েছিল, ২০২২ সালে এসে তা পূর্ণতা পায় পরম আরাধ্য বিশ্বকাপ ট্রফিতে।

সেই দীর্ঘ পথপরিক্রমায় যে জাদুকর তার বাঁ পায়ের স্পর্শে ফুটবলের ক্যানভাসে এঁকেছেন অজস্র অলৌকিক স্মৃতি, আগামী ৬ অক্টোবরের রাতে সেই পায়েই শেষবারের মতো স্পন্দন জাগবে আলবিসেলেস্তেদের জার্সিতে।

সেদিন বুয়েনস আইরেসের বাতাসে থাকবে আনন্দ আর বিষাদের এক অদ্ভুত মিশ্রণ। ম্যাচের জয়-পরাজয় কিংবা স্কোরবোর্ডের হিসেব ছাপিয়ে বিশ্বের প্রতিটি প্রান্তে থাকা ফুটবলপ্রেমীদের দৃষ্টি আটকে থাকবে কেবল ওই একটি মানুষের ওপরেই। কারণ, সেই রাতের পর আর কখনোই আন্তর্জাতিক ফুটবলের সবুজ গালিচায় আর্জেন্টিনার দশ নম্বর জার্সিতে বল পায়ে ছুটতে দেখা যাবে না ফুটবলের এই বরপুত্রকে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link