সাঞ্জু স্যামসন ইজ ব্যাক

সাত উইকেট ও ৩১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। আফগানদের বিপক্ষে সহজ এই জয়ের চেয়েও বড় স্বস্তি নিশ্চয়ই সাঞ্জু স্যামসনের ব্যাটিং!

এক বিশ্বকাপ বীরত্বেই কি থেমে যাবেন সাঞ্জু স্যামসন – এমন গুঞ্জন ছিল তুঙ্গে। আর সেই গুঞ্জনের আগুনটা আপাতত নেভাতে পারলেন ডানহাতি এই ওপেনার।

আফগানিস্তানের বিপক্ষে অবশেষে জ্বলে উঠল তাঁর ব্যাট। বিশ্বকাপের পর অবশেষে পেলেন একটা হাফ সেঞ্চুরির দেখা। আফগানদের বিপক্ষে আক্ষরিক অর্থেই শাসনের জন্য মাঠে নেমেছিলেন তিনি।

২২ বল ক্রিজে ছিলেন, এর মধ্যে ১১ টা ডেলিভারিতেই হাকান বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি। সাতটি চার ও পাঁচটি ছক্কা। মানে এখান থেকেই রান আসে ৫২ টি। দৌঁড়ে নেন আরও পাঁচ রান।

৫৭ রানের এই ইনিংসে ভর করেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায় অনেকটুকু। কারণ, ১৬০ রান তাড়া করতে নেমে অভিষেক শর্মার সাথে উদ্বোধনী জুটিতেই ৮৮ রান যোগ করেন সাঞ্জু স্যামসন। পাওয়ার প্লে-তে নেন ৮২ রান, মোহাম্মদ নবীর এক ওভার থেকে তুলেন ২৬ রান।

চলতি বছরে এই নিয়ে এটা সাঞ্জুর ১৬ তম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি। এর মধ্যে এবারেরটা সহ তিনি চতুর্থবারের মত ১৫ বলের নিচে হাফ সেঞ্চুরি করলেন। আগের তিনটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ তিনটি নক আউট ম্যাচে। এর অর্থ হল বিশ্বকাপের সেই হারানো ফর্মটাই আবারও ফিরে পেয়েছেন তিনি।

সাত উইকেট ও ৩১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। আফগানদের বিপক্ষে সহজ এই জয়ের চেয়েও বড় স্বস্তি নিশ্চয়ই সাঞ্জু স্যামসনের ব্যাটিং!

Share via
Copy link