মেসির হাসিতে নকআউটের আগে স্বস্তিতে আর্জেন্টিনা!

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে বদলি নেমে দুর্দান্ত ফ্রি-কিক—সব মিলিয়ে ছয় বিশ্বকাপে মেসির গোলসংখ্যা এখন ১৯।

বিশ্বকাপের উত্তেজনার মাঝেও কখনো কখনো ছোট্ট একটি মুহূর্তই ছাপিয়ে যায় মাঠের বাইরের সব গল্প। লিওনেল মেসিকে ঘিরে ঠিক তেমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় আর্জেন্টিনা দলের এক সতীর্থের ব্যাগে পাওয়া যায় একটি বারবিকিউ লাইটার। নিরাপত্তাকর্মীরা সেটি জব্দ করলে পুরো ঘটনাটি দেখে হাসিতে ফেটে পড়েন মেসি।

 

কোথাকার বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, শেষ ষোলোর ম্যাচ খেলতে মায়ামিতে পৌঁছানোর পথেই ধারণ করা হয়েছিল ভিডিওটি। মুহূর্তটি এখন ফুটবলপ্রেমীদের আলোচনার নতুন খোরাক।

তবে হাসির সেই দৃশ্যের আড়ালেই আর্জেন্টিনার লক্ষ্য একেবারে স্পষ্ট। গ্রুপ পর্বে টানা তিন জয়ে দুর্দান্ত ছন্দে থাকা বর্তমান চ্যাম্পিয়নরা এবার শেষ ষোলোতে মুখোমুখি হবে কেপ ভার্দের। কাগজে-কলমে ফেবারিট আর্জেন্টিনা হলেও নকআউট পর্বে আত্মতুষ্টির কোনো জায়গা নেই।

আর সেই আত্মবিশ্বাসের বড় উৎস লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেই ছয় গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। জর্ডানের বিপক্ষে জোড়া গোল করে তিনি গড়েছেন পুরুষ ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার কীর্তি।

এতেই শেষ নয়। ১৯৯৮ সালে বর্তমান গ্রুপ পর্বের ফরম্যাট চালুর পর এক বিশ্বকাপের তিনটি গ্রুপ ম্যাচেই গোল করা চতুর্থ ফুটবলার এখন মেসি। এর আগে এই কীর্তি ছিল ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড ভিয়া ও ফার্নান্দো তোরেসের।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে বদলি নেমে দুর্দান্ত ফ্রি-কিক—সব মিলিয়ে ছয় বিশ্বকাপে মেসির গোলসংখ্যা এখন ১৯। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতা হিসেবে নিজের রেকর্ডও আরও সমৃদ্ধ করেছেন তিনি।

এখন দেখার অপেক্ষা, বিমানবন্দরের সেই হাসিমাখা মুহূর্তের পর মায়ামির মাঠেও কি মেসির পা থেকে জন্ম নেবে আরেকটি স্মরণীয় গল্প?

লেখক পরিচিতি

সাব এডিটর

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

Share via
Copy link