রান মেশিন সুদর্শন!

টানা তিন ম্যাচে ফিফটি, ধারাবাহিকতা শব্দটাকে নিজের নামের সাথে জুড়ে নিয়েছেন সাই সুদর্শন। প্রতি আসর আসবে তিনি রান করবেন, এটা এখন চিরন্তন এক সত্য হয়ে দাঁড়িয়েছে।

টানা তিন ম্যাচে ফিফটি, ধারাবাহিকতা শব্দটাকে নিজের নামের সাথে জুড়ে নিয়েছেন সাই সুদর্শন। প্রতি আসর আসবে তিনি রান করবেন, এটা এখন চিরন্তন এক সত্য হয়ে দাঁড়িয়েছে। সুদর্শনের ব্যাট পরিণত হয়েছে গুজরাট টাইটান্সের রান মেশিনে।

পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস আর এবার সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রতিপক্ষ বদলে যাচ্ছে। নতুন দিন, নতুন চ্যালেঞ্জ হিসেবে ধরা দিচ্ছে। তবে সুদর্শন বহমান কোনো শান্ত নদী। একই ধারায় বয়ে চলছেন।

হায়দ্রাবাদের বিপক্ষেও ব্যাট হাতে যখন নামলেন, চোখে-মুখে আত্মবিশ্বাসের ফোয়ারা। তিনি যে রানের মধ্যেই আছেন, সেট হয়েই ক্রিজে এসেছেন। শুধু সময় ক্ষেপণ করে আরও একটা দিন নিজের নামে করে নেওয়ার অপেক্ষা।

সেটাই করলেন। তবে আজকের দিনটা একটা পরীক্ষা দিতে হয়েছে তাঁকে। গুজরাটের উইকেট আগলে রাখার পরীক্ষা। ২৬ রানে ফিরে যায় দলের দুই খুঁটি, শুভমান গিল আর জস বাটলার। হায়দ্রাবাদের শক্তিশালী বোলিং আক্রমণ চেপে ধরে গুজরাটকে। তবে সেই চাপের বলয় ভেদ করে চিরাচরিত দর্শকদের মুগ্ধতা ছড়িয়ে গেলেন সুদর্শন।

৪৪ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন। শেষ ছয় ম্যাচের মধ্যে চারটি অর্ধশতক আর একটি শতক নামের পাশে। এটাই বুঝিয়ে দেয় কতটা অতিমানবীয় ফর্মে রয়েছেন তিনি। মাঠে নামার আগে সবাই জানে, সুদর্শন ঠিকই রান করবে। আর তিনিও এই বিশ্বাসের প্রতিদান দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, নিজের মতো করে।

Share via
Copy link