অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার অভূতপূর্ব সেঞ্চুরি!

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, তাও অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে। সোবহানা মোস্তারির মাহাত্ম্য বর্ণনা করতে তো এতটুকুই যথেষ্ট। তবে ম্যাচের ভেতরে গেলে যে দশা থেকে তিনি সেঞ্চুরি করেছেন, তা এক কথায় অবিশ্বাস্য!

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, তাও অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে। সোবহানা মোস্তারির মাহাত্ম্য বর্ণনা করতে তো এতটুকুই যথেষ্ট। তবে ম্যাচের ভেতরে গেলে যে দশা থেকে তিনি সেঞ্চুরি করেছেন, তা এক কথায় অবিশ্বাস্য!

দুই রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আট রানে যেতেই সংখ্যাটা তিন। ততক্ষণে চলছে আট ওভারের খেলা। এরপর কী হতে পারে? বাংলাদেশ ১০০ রানের নিচে অলআউট হবে? এর বেশি করতে পারলে তো সোনায় সোহাগা। এর বেশি কল্পনা করা বিলাসিতা।

তবে কেউ যা ভাবেনি, সেটা করার পণ করে বসলেন সোবহানা। হাল ধরলেন, তবে সেটা বেশ চড়া মেজাজ নিয়েই। অস্ট্রেলিয়ার বোলারদের ছোড়া তীর তাদের দিকেই ছুড়ে দিতে লাগলেন। দেখেশুনে খেলা, সুযোগ পেলেই বলটাকে সীমানাছাড়া করা, সবই ছিল ইনিংসজুড়ে।

৬৬ বলেই ফিফটি ছুঁয়েছেন। তবে তাতে তৃপ্ত হয়নি তাঁর মন। ইতিহাস লিখতে গেলে অল্পতে থামলে চলে না। এমন কিছু করতে হয়, যা আগে কেউ করেনি। ব্রিসবেনে ব্যাট উঁচিয়ে ধরলেন, তিন অঙ্কের সংখ্যাটা তাঁকে আপন করে নিয়েছে তখন। অজিদের ডেরায় ঢুকে এই কীর্তি কোনো বাংলাদেশি ব্যাটার যে দেখাতে পারেননি। নারী ক্রিকেট দলের হয়ে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করার জন্য এর চেয়ে ভালো জায়গা হয় কি?

নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গে নিয়ে গড়েছেন ১৯৫ রানের জুটি। সাজঘরের পথ যখন ধরলেন, নামের পাশে ১৩৪ বলে ১১৮ রানের অবিশ্বাস্য এক নক। ৮৮ স্ট্রাইক রেটের ইনিংস সাজিয়েছেন ১৮টি চার দিয়ে। বাংলাদেশের যে রান ১০০ হবে কি না, তা নিয়ে সংশয় ছিল, সেটাই গিয়ে ঠেকল ২২০ রানে। যার পেছনের কারিগর সোবহানা মোস্তারি।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link