২০২৬ বিশ্বকাপের দ্রুততম গোল দেখলো বিশ্ব

বিশ্বকাপের মঞ্চে কখনো কখনো একটি মুহূর্তই ম্যাচের গল্প বদলে দেয়। স্কটল্যান্ডের বিপক্ষে সেই মুহূর্তটা এনে দিলেন ইসমাইল সাইবারি। ম্যাচের মাত্র ২ মিনিটে বল জালে জড়িয়ে মরোক্কোকে এগিয়ে দেওয়ার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের দ্রুততম গোলের নতুন মালিকও হয়ে গেলেন তিনি।

বিশ্বকাপের মঞ্চে কখনো কখনো একটি মুহূর্তই ম্যাচের গল্প বদলে দেয়। স্কটল্যান্ডের বিপক্ষে সেই মুহূর্তটা এনে দিলেন ইসমাইল সাইবারি। ম্যাচের মাত্র মিনিটে বল জালে জড়িয়ে মরোক্কোকে এগিয়ে দেওয়ার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের দ্রুততম গোলের নতুন মালিকও হয়ে গেলেন তিনি।

স্কটল্যান্ড তখনও ম্যাচের ছন্দ খুঁজে পায়নি। গ্যালারির অনেক দর্শক নিজেদের আসনে ঠিকমতো বসার আগেই স্কোরবোর্ডে বদলে যায় হিসাব। মরোক্কোর দ্রুত আক্রমণ, আর সাইবারির ঠান্ডা মাথার ফিনিশদুই মিলিয়ে বিশ্বকাপে তৈরি হলো নতুন রেকর্ড।

এই গোলটা শুধু একটা গোল নাএটা একটা মেসেজ। মরোক্কো জানিয়ে দিল, তারা ম্যাচে এসেছে দেরি করতে নয়, শুরুতেই শাসন করতে। অন্যদিকে স্কটল্যান্ডের জন্য এখন ম্যাচটা হয়ে গেল আরও কঠিনকারণ শুরুতেই পিছিয়ে পড়া মানে পুরো পরিকল্পনা বদলাতে হবে।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link