টি-টোয়েন্টির সেরা পাঁচ বাংলাদেশি বোলার!

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে সবচেয়ে স্বস্তিতে রাখে বোলাররাই। ম্যাচ জয়ের পেছনে তাই তো বড় ভূমিকাটা তাদেরই। চলুন দেখে নেওয়া যাক ২০২৫ সালজুড়ে এই ফরম্যাটে সেরা পাঁচ বোলারের নাম, যারা তুলেছেন সবচেয়ে বেশি উইকেট।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে সবচেয়ে স্বস্তিতে রাখে বোলাররাই। ম্যাচ জয়ের পেছনে তাই তো বড় ভূমিকাটা তাদেরই। চলুন দেখে নেওয়া যাক ২০২৫ সালজুড়ে এই ফরম্যাটে সেরা পাঁচ বোলারের নাম, যারা তুলেছেন সবচেয়ে বেশি উইকেট।

রিশাদ হোসেন

প্রথমেই আসবে রিশাদ হোসেনের নাম। ২০২৫-এর বছরটা এককথায় স্বপ্নের মতোই কাটিয়েছেন তিনি। নিজেকে ভেঙে-গড়ে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ফলাফলস্বরূপ সর্বাধিক উইকেটশিকারি তিনিই। ২৫ ম্যাচে নামের পাশে আছে ৩৩ উইকেট। ইকোনমি রেট ৮.৪৫ হলেও তাঁর কাজটা ছিল ব্রেকথ্রু এনে দেওয়া। সেখানে ফুল মার্কসই তুলেছেন তিনি।

মুস্তাফিজুর রহমান

দেশসেরা বোলার মুস্তাফিজ সেরার তালিকায় থাকবেন এটাই স্বাভাবিক। বছরজুড়ে অভিজ্ঞতা আর পারদর্শিতার মিশেলে প্রতিপক্ষ শিবিরে ভয় ধরিয়ে গেছেন। ২০ ম্যাচ খেলে তুলেছেন ২৬ উইকেট। ফিজের কাছে প্রত্যাশাটা একটু বেশি থাকায় সংখ্যাটা কিছুটা বেমানান মনে হতে পারে তবে কিপ্টে বোলিংয়ে সবটাই পুষিয়ে দিয়েছেন তিনি। পুরো বছরে তাঁর ইকোনমি রেট ৬.০৯।

তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ সারা বছরে বল হাতে আলো ছড়িয়েছেন বটে তবে খেলেছেন কম সংখ্যক ম্যাচ। মাত্র ১৩ ম্যাচ খেলে উইকেট তুলেছেন ২৪টি। তবে ৯ ইকোনমিতে ছিলেন যথেষ্ট খরুচে। তবে নতুন বলে উইকেট তোলা কিংবা প্রতিপক্ষকে মুহূর্তেই গুড়িয়ে দেওয়া, সবকিছুতেই তিনি ছিলেন সর্বেসর্বা।

তানজিম হাসান সাকিব

মুস্তাফিজ-তাসকিনদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েই ছুটেছেন তানজিম সাকিব। গতি আর আগ্রাসন দিয়ে ২২ ম্যাচে উইকেট সংখ্যাটা ২৩। ইকোনমি রেটও আটের উপরে। আরও ভালো করার জায়গা অবশ্য তাঁর ছিল। তবে সব মিলিয়ে খুব একটা খারাপ কাটেনি তাঁর বছরটা।

শেখ মেহেদি হাসান

স্পিন ডিপার্টমেন্টে যার উপরে চোখ বেঁধে ভরসা রাখা যায় তিনি শেখ মেহেদি। পাওয়ার প্লেতে বল করা, মিড ওভারে রান আটকানো কিংবা উইকেট এনে দেওয়া, সবখানেই দেখিয়েছেন নিজের পারদর্শিতা। ১৬ ম্যাচ খেলে উইকেট তুলেছেন ২২টি, ইকোনমি রেট সাতের কিছুটা উপরে। তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় পারফর্ম করে যাওয়াটাই তাঁকে আলাদা করেছে সবার থেকে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link