বিরাট কোহলির ‘বিরাট’ ভুল!

বিরাট কোহলিও সাধারণ একজন মানুষ। তিনিও ভুল করেন। সেরা ফিল্ডার হয়ে সহজ ক্যাচ ছেড়ে দেন। তবে সেই ক্যাচের মূল্য আসলে কতখানি, তার জন্য কতটা খেসারত দিতে হবে সেটা যদি বুঝতেন তিনি, তবে ওই ভুলটা বোধহয় করতেন না, শাই হোপের সেঞ্চুরিটাও হতো না।

কোহলি শুধু ব্যাট হাতেই বিরাট নন। ফিল্ডিংয়েও অবিশ্বাস্য। ফিটনেসটা অনুকূলে থাকায় তাকে ফাঁকি দিয়ে বল চলে যাচ্ছে, সেটা কালে ভদ্রে দেখা যায়। ডানে-বামে ঝাঁপিয়ে পড়ে কঠিন ক্যাচকে অনায়াসে তালুবন্দী করতেও বিরাটের জুড়ি মেলা ভার।

তবে সেরাদেরও খারাপ দিন আসে। সেই দিনটা এলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শর্ট মিডউইকেটে দাঁড়িয়ে ছিলেন বিরাট। ২০তম ওভার চলমান। ওয়েস্ট ইন্ডিজের রান তখন ১৫৩। শাই হোপ অপরাজিত ২৭ রানে।

নামান ধীরের বলে হাওয়ায় ভাসিয়ে শর্ট মিডউইকেটেই বল পাঠালেন হোপ। বিরাট দাঁড়িয়ে সেখানে। ভবিতব্য অনুমেয়ই ছিল। তবে সবাইকে অবাক করে দিয়ে বলটা বেরিয়ে গেল বিরাটের হাত থেকে। তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না। তবে ক্রিকেটে তো অনেক কিছুই ঘটে। এটাও তেমনই এক ঘটনা হতে পারত, যদি না সেই হোপই সেঞ্চুরি হাঁকাতেন।

২৭ রানে জীবন পাওয়া হোপ শেষমেশ থামেন ১০৪ রানের মাথায়। ওয়েস্ট ইন্ডিজ তোলে পাহাড়সম রান। ইনিংস যখন শেষ হলো, তখন স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে ৪০৫ রান। বিরাট যে বিরাট এক ভুল করেছেন, সেটা এই স্কোরটাই জানান দিচ্ছে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link