ইতিহাসের সবচেয়ে ভাগ্যবান ডিফেন্ডার কে- রামোস না ক্যাসিমিরো?

ফুটবল ইতিহাসের সবচেয়ে ভাগ্যবান ডিফেন্ডার কে? সার্জিও রামোস, নাকি ক্যাসিমিরো? নাম দুটো শুনেই হয়তো অবাক হচ্ছেন। কিন্তু যাদের সঙ্গে তারা একই দলে খেলেছেন, সেই তালিকা দেখলে আপনিও অবাক হবেন।

ফুটবল ইতিহাসের সবচেয়ে ভাগ্যবান ডিফেন্ডার কে? সার্জিও রামোস, নাকি ক্যাসিমিরো? নাম দুটো শুনেই হয়তো অবাক হচ্ছেন। কিন্তু যাদের সঙ্গে তারা একই দলে খেলেছেন, সেই তালিকা দেখলে আপনিও অবাক হবেন।

সার্জিও রামোসের ক্যারিয়ার যেন ফুটবল ইতিহাসের এক চলমান জাদুঘর। ২০০৫ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর একই ড্রেসিংরুম ভাগ করেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর সঙ্গে। এরপর একে একে তার সতীর্থ হয়েছেন জিনেদিন জিদান, ডেভিড বেকহ্যাম, ইকার ক্যাসিয়াস, ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, মেসুত ওজিল, টনি ক্রুস, ইডেন হ্যাজার্ড এবং আরও অসংখ্য তারকা।

শুধু ক্লাব ফুটবলেই নয়, স্পেন জাতীয় দলেও তার পাশে ছিলেন জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তার মতো কিংবদন্তিরা। তাদের সঙ্গে জিতেছেন বিশ্বকাপ ও দুটি ইউরো শিরোপা। ইতিহাসের অন্যতম সেরা স্প্যানিশ দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন রামোস।

তবে তার ক্যারিয়ারের সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায় শুরু হয় পিএসজিতে। যাদের বিপক্ষে বছরের পর বছর লড়েছেন, সেই লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গেই পরে একই দলে খেলেছেন। এক ড্রেসিংরুমে মেসি, নেইমার, এমবাপ্পে আর সার্জিও রামোস—এমন দৃশ্য একসময় কল্পনাও করা যেত না।

তবে এই তালিকায় সার্জিও রামোসের একমাত্র সঙ্গী হতে পারেন একজনই—ক্যাসিমিরো।”

রিয়াল মাদ্রিদে তিনি ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, এনজেল ডি মারিয়া, করিম বেনজেমা, লুল্কা মড্রিচ, টনি ক্রুস, মার্সেলো এবং সার্জিও রামোসের সতীর্থ। ব্রাজিল জাতীয় দলে দীর্ঘদিন খেলেছেন নেইমারের সঙ্গে।

আর এখন ইন্টার মায়ামিতে যোগ দিয়ে তার সতীর্থ হতে যাচ্ছেন লিওনেল মেসি। অর্থাৎ ক্যারিয়ারে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, এনজেল ডি মারিয়া এবং মেসি—চারজন ভিন্ন প্রজন্মের মহাতারকার সঙ্গে একই দলে খেলার বিরল সৌভাগ্য অর্জন করেছেন ক্যাসিমিরো।

তাহলে সবচেয়ে ভাগ্যবান কে?

ক্যাসিমিরোর তালিকাও নিঃসন্দেহে দুর্দান্ত। কিন্তু সার্জিও রামোস যেন এক ধাপ এগিয়ে। কারণ তিনি শুধু মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার কিংবা এমবাপ্পের সঙ্গেই খেলেননি, একই ক্যারিয়ারে রোনালদো নাজারিও, জিনেদিন জিদান, ডেভিড বেকহ্যাম, ইকার ক্যাসিয়াস, জাভি, আন্দ্রেস ইনিয়েস্তার মতো একাধিক প্রজন্মের কিংবদন্তিদেরও সতীর্থ ছিলেন।

ক্য

একজন ফুটবলারের পুরো ক্যারিয়ারে এতগুলো কিংবদন্তির সঙ্গে একই মাঠ ভাগ করে নেওয়ার সুযোগ পাওয়া সত্যিই বিরল। আর সেই কারণেই সবচেয়ে ভাগ্যবান ডিফেন্ডার নিয়ে আলোচনা হলে সার্জিও রামোসের নামটাই সবার আগে উচ্চারিত হয়।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link