বিরাট হতে পারেন যারা, কোথায় হারালেন তাঁরা?

কেউ এগিয়ে যান, কেউ পিছিয়ে পড়েন। আধুনিক ক্রিকেটে এটাই বাস্তবতা। এখানে সবাই বিরাট কোহলি হতে পারেন না, কেউ কেউ আহমেদ শেহজাদ হন। সবার ক্যারিয়ারের গ্রাফ একই রকম হয় না। সবার পারফরম্যান্সের ক্ষুধা বিরাট কোহলির মত হয় না। 

কেউ এগিয়ে যান, কেউ পিছিয়ে পড়েন। আধুনিক ক্রিকেটে এটাই বাস্তবতা। এখানে সবাই বিরাট কোহলি হতে পারেন না, কেউ কেউ আহমেদ শেহজাদ হন। সবার ক্যারিয়ারের গ্রাফ একই রকম হয় না। সবার পারফরম্যান্সের ক্ষুধা বিরাট কোহলির মত হয় না।

একটা সময় বিরাট কোহলির সমতুল্য খেলোয়াড়ে ভরপুর ছিল ক্রিকেট বিশ্ব। তাঁদের আধুনিক ক্রিকেটের ভবিষ্যৎ শাসক ভাবা হত। কিন্তু, আজ তাঁরা হারিয়ে গেছেন, কোথায় আছেন তাঁরা, চলুন জেনে নেই।

  • আহমেদ শেহজাদ (পাকিস্তান)

পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ ছিলেন তরুণ ত্রাস। টপ অর্ডারে আগ্রাসী ব্যাটিং তাকে জায়গা করে দেয় ২০০৯ আইসিসি টি-টোয়েন্টি দলে। তিনিই সব ফরম্যাটে সেঞ্চুরি করা প্রথম পাকিস্তানি ব্যাটার। ২০১৪ সালে ক্যারিয়ারের সেরা সেঞ্চুরি করেন টি-টোয়েন্টিতে। কিন্তু, ফিটনেস ইস্যু ও মাঠের বাইরের লাগাতার বিতর্ক তাঁর ক্যারিয়ারের জন্য কাল হয়ে দাঁড়ায়।

  • সাব্বির রহমান (বাংলাদেশ)

লাল-সবুজের জার্সিতে বাংলাদেশের আজন্ম আক্ষেপ সাব্বির রহমান। ২০১৬ এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ভয়ডরহীন ব্যাটার ছিলেন। তবে, ২০২২ সালের পর আর খেলতেই পারেননি। অবশ্য ২০১৯ বিশ্বকাপের পরই তাঁর ক্যারিয়ার কার্যত শেষ। মাঠের বাইরের বিতর্ক, লাগামহীন জীবন – সব মিলিয়ে তিনি লাইম লাইটের বাইরেই আছেন। তবে, আজও ঘরোয়া ক্রিকেটে প্রায়ই ঝড়ো ইনিংস খেলেন, তাতে যেন আক্ষেপটাই আরও বহুগুণে বেড়ে যায়।

  • প্রদীপ সাঙওয়ান (ভারত)

বাঁ-হাতি এই বোলার ২০০৮ অনূর্ধ্ব বিশ্বকাপে সকলের নজর কাড়েন। যেখানে বিরাট কোহলিকে পেয়েছিলেন সতীর্থ  হিসেবে।। বল দুইদিকেই স্যুইং করাতে পারতেন এই পেসার। ভারতের ভবিষ্যৎ গতি তারকা হিসেবে পায়ের নিচে শক্ত মাটি পেয়েছিলেন তিনি।

আইপিএলেও তাকে নিয়ে ছিল আলোচনা। দিল্লী ডেয়ারডেভিলস খোদ বিরাট কোহলিকে নেওয়ার সুযোগ পেয়েও, তাকে না দিয়ে নেয় প্রদীপ সাঙওয়ানকে রেখে তাকে দলে নেয়। যদিও, প্রদীপের ক্যারিয়ারের প্রদীপ নিভে যায় দ্রুতই। ২০১৩ সালে ডোপিং নিষেধাজ্ঞা নামে। এরপর ফর্ম নিয়ে লড়াই করেন। ২০২৩ সালের পর আর ঘরোয়া ক্রিকেটও খেলতে পারেনি। 

Share via
Copy link