জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে হারালেন রাফিনহা

পিএসজি আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের তিক্ততায় যখন বার্সেলোনার বড় মঞ্চে সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক সেই মেঘমন্দ্রিত সন্ধ্যায় জোড়া গোল করে সব সমালোচনার জবাব দিলেন তিনি। বৃষ্টিস্নাত রাতে অ্যাস্টন ভিলার ডিফেন্স দুর্গ গুঁড়িয়ে দিয়ে একাই ম্যাচের ভাগ্য গড়ে দিলেন রাফিনহা।

ক্যাম্প ন্যু-তে বৃষ্টি পড়বে আর রাফিনহার পায়ের জাদু দেখা যাবে না, তা কী হয়? আকাশ কালো করে বৃষ্টি নামলেই যেন আরও অনন্য হয়ে ওঠে রাফিনহা। পিএসজি আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের তিক্ততায় যখন বার্সেলোনার বড় মঞ্চে সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক সেই মেঘমন্দ্রিত সন্ধ্যায় জোড়া গোল করে সব সমালোচনার জবাব দিলেন তিনি। বৃষ্টিস্নাত রাতে অ্যাস্টন ভিলার ডিফেন্স দুর্গ গুঁড়িয়ে দিয়ে একাই ম্যাচের ভাগ্য গড়ে দিলেন রাফিনহা।

ম্যাচের দ্বিতীয় গোলটিতে রাফিনহার পজিশনিং ও স্পেস রিডিংয়ের নিখুঁত প্রয়োগ দেখা গেছে। ৫২তম মিনিটে ডি-বক্সের কেন্দ্রীয় অঞ্চলে ফেরমিন লোপেসের বাড়িয়ে দেওয়া বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন তিনি। যা ভিলার রক্ষণকে পুরোপুরি এলোমেলো করে দেয়।

এরপর ৬৪তম মিনিটে জোয়াও ক্যান্সেলোর নিখুঁত আউটসাইড-দ্য-ফুট পাস ধরে বক্সের খুব কাছ থেকে বাঁ পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি পূর্ণ করেন রাফিনহা। ৩-০ গোলের লিডে অ্যাস্টন ভিলার কামব্যাকের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেন বার্সা অধিনায়ক।

​চলতি মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগ যখনই খেই হারিয়ে ফেলছিল, তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন রাফিনহা। অ্যাস্টন ভিলার মতো ফর্মে থাকা ও অপরাজিত একটি দলের বিপক্ষে তাঁর এই জোড়া গোল প্রমাণ করে যে ইউরোপের মঞ্চে বার্সার আক্রমণভাগের মূল চালিকাশক্তি এখন তিনিই। ভিলার ডিফেন্সিভ ব্লক এবং হাই-লাইন ডিফেন্সের ফাঁকফোকর বের করে যেভাবে তিনি আক্রমণ তৈরি করেছেন, তাতে হ্যান্সি ফ্লিকের ট্যাকটিকাল সাকসেসের বড় একটা অংশজুড়ে ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link