বিরাট কোহলি এবং রোহিত শর্মার ওয়ানডে দলে থাকা নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক আলোচনার জন্ম হয়েছে। যার পেছনের কারিগর গৌতম গম্ভীর। এবার তাঁকে রীতিমতো অপমান করলেন সাবেক কোচ রবি শাস্ত্রি। নাম উল্লেখ না করলেও বিরাট-রোহিতদের অবস্থান নিয়ে সন্দিহান থাকা ব্যক্তির মাথা ঠিক নেই বলে আখ্যা দিয়েছেন তিনি।
চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার পর থেকেই ২০২৭ বিশ্বকাপকে কেন্দ্র করে তারুণ্য নির্ভর দল গড়ার দিকে মনোযোগ দেন গম্ভীর। তবে সে পথের যেন কাঁটা হয়ে দাঁড়ায় বিরাট-রোহিত জুটি। এরপর থেকে সেই কাটা উপড়ে ফেলার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
তবে মঞ্চটাকে নিজের করে নেন কোহলি। দীর্ঘ দিন পর মাঠে ফিরে অস্ট্রেলিয়ার সাথে প্রথম দুই ম্যাচে রান শূন্যতায় ভুগলেও পরের টানা তিন ম্যাচে তিনটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলে বিরাট তাঁর রাজকীয় জাত চেনান। স্তব্ধ করে দেন সকল সমালোচকদের।

রোহিত শর্মাও কম যান না। নিজের মতো করে ছুটছেন তিনি। অস্ট্রেলিয়ার পর সাউথ আফ্রিকার সাথে রান করেছেন। তাই তো তাঁদেরকে দল থেকে বাদ দেওয়ার যেন কোনো অবকাশই নেই এই মুহূর্তে।
সাম্প্রতিক সময়ে ভারতের সাবেক হেড কোচ রবি শাস্ত্রী বিরাট-রোহিতদের পক্ষে অবস্থান নিয়ে তাঁদের সমালোচকদের তুলোধুনো করেছেন। শাস্ত্রীর ভাষ্যমতে ভিরাট-রোহিতদের মতো খেলোয়াড়দের দলে থাকা নিয়ে প্রশ্ন তোলাই হাস্যকর ব্যাপার।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই ধরনের ক্রিকেটারদের সাথে খেলা করা অনুচিত কাজ। সমালোচকের মাথা ঠিক মতো কাজ করছে না।’ যেন গম্ভীরের কাঁটা ঘায়ে নুনের ছিটে দিলেন তিনি।











