আউট না হয়েই সাজঘরে ফিরলেন লিটন!

লিটন দাস ফিরতে পারতেন কোন রান না করেই। তবে চট্টগ্রাম রয়্যালসের ভুলে জীবন পেলেন। তবে সেই জীবনকে নিজের ভুলেই আবার হারিয়ে ফেললেন। যে বলটাতে আউট হলেন সেটা আদতে আউট ছিল না, আর যে বলটায় সত্যিকারের আউট ছিলেন সেটাতে চট্টগ্রাম নেয়নি রিভিউ। রীতিমতো অদ্ভুত সব কাণ্ড ঘটলো মাঠজুড়ে।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাস শুরুতেই বিশেষ কিছু করতে চাইলেন। শরিফুলের ছোড়া বলে স্কুপ করলেন, বলও সীমানা দড়ি পার করল। রানটা লিটনের খাতায় যোগ করা হলো। পরবর্তীতে দেখা গেল আসলে ব্যাটেই লাগেনি, আরও চমকপ্রদ ব্যাপার বল ট্র্যাকিংয়ে দেখা লিটন আউট ছিলেন। চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদি যখন বুঝলেন, আম্পায়ারের কাছে রিভিউয়ের আবেদন করলেন, তবে সময় তখন শেষ।

তবে কিছুক্ষণের মধ্যেই আরও একবার তাঁকে ফেরানোর সুযোগ পেল চট্টগ্রাম। নিজের বলে আবু হায়দার রনি সহজ ক্যাচটা তালুবন্দি করতে ব্যর্থ হলেন। লিটনের ক্রিজে থাকার সময়টা আরেকটু বাড়ল।

তবে নাটকের ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। শরিফুল আবারও বল হাতে এলেন, লিটনকে পরাস্ত করলেন। কট বিহাইন্ডের আবদনে আম্পায়ার সাড়া দিলেন সাথে সাথেই। লিটনের রিভিউ অপচয় না করে সাজঘরের পথ ধরলেন। তবে রিপ্লেতে দেখা গেল বল ব্যাট কিংবা হাত কোথাও লাগেনি। পায়ে লাগলেও স্টাম্প মিসিং ছিল। লিটন ততক্ষণে ১০ রান করেই সাজঘরে ফিরে গেছেন।

এমন সব অদ্ভুত ঘটনার দিনে অবশ্য এক নতুন মাইলফলক ছুঁইয়েছেন লিটন। টি-টোয়েন্টিতে পঞ্চম বাংলাদেশি ব্যাটার হিসেবে ছয় হাজার রানের ক্লাবে পা রেখেছেন তিনি।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link