মাদ্রিদের ঘরেই কোচ হয়ে ওঠা আরবেলোয়ার

বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ ফাইনালের হতাশাজনক পরাজয়ের ঠিক পরদিনই রিয়াল মাদ্রিদ নেমে এলো পরিবর্তনের ছোঁয়া। ৩-২ গোলের সেই হারের পর সমাপ্তি ঘটে কোচ জাবি আলোনসোর অধ্যায়। তাঁর বিদায়ের সঙ্গে সঙ্গেই সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হয় নতুন এক যাত্রা, যেই যাত্রায় গুরুর আসনে বসেন ক্লাবেরই সাবেক যোদ্ধা আলভারো আরবেলোয়া।

বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ ফাইনালের হতাশাজনক পরাজয়ের ঠিক পরদিনই রিয়াল মাদ্রিদে নেমে এলো পরিবর্তনের ছোঁয়া। ৩-২ গোলের সেই হারের পর সমাপ্তি ঘটে কোচ জাবি আলোনসোর অধ্যায়ের। তাঁর বিদায়ের সঙ্গে সঙ্গেই সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হয় নতুন এক যাত্রা, যেই যাত্রায় গুরুর আসনে বসেন ক্লাবেরই সাবেক যোদ্ধা আলভারো আরবেলোয়া।

রিয়াল মাদ্রিদ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, এতদিন মাদ্রিদের রিজার্ভ টিম কাস্তিয়ার দায়িত্বে থাকা আরবেলোয়াই তাৎক্ষণিকভাবে মূল দলের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন। যদিও তাঁর চুক্তির মেয়াদ নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের পরই এ সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছে ফুটবল বিশ্বে। রিয়াল মাদ্রিদ জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে জাবি আলোনসোর সঙ্গে তাদের পথচলা শেষ করা হয়েছে। বিবৃতিতে তাঁকে ক্লাবের এক অবিচ্ছেদ্য কিংবদন্তি হিসেবে আখ্যা দিয়ে তাঁর নিষ্ঠা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

কোনো অন্তর্বর্তীকালীন কোচের পথ বেছে নেয় নি রিয়াল। সরাসরি দলের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া আরবেলোয়ার প্রথম পরীক্ষা হবে কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে। বুধবার আলবাসেতের মাঠে নামবে তাঁর দল।

২০২৫ সালের জুন থেকে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার কোচ ছিলেন আরবেলোয়া। তাঁর অধীনে রিজার্ভ দলটি প্রিমেরা আরএফইএফ এর গ্রুপ ১ এ চতুর্থ স্থানে অবস্থান করছে এবং পুরো মৌসুমজুড়ে নিজেদের অন্যতম প্রতিদ্বন্দ্বী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আরবেলোয়ার কোচিং ক্যারিয়ার পুরোপুরি রিয়াল মাদ্রিদের যুব কাঠামোর ভেতর দিয়েই গড়ে উঠেছে। ২০২০-২১ মৌসুমে ইনফান্তিল ‘এ’ দলের দায়িত্ব নিয়ে কোচ হিসেবে যাত্রা শুরু, সেখানেই আসে প্রথম লিগ শিরোপা।

পরবর্তী মৌসুমে ক্যাদেতে ‘এ’ এবং এরপর ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত হুভেনিল ‘এ’, এই সময়টিই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। ২০২২-২৩ মৌসুমে লিগ, কোপা দেল রে ও কোপা দে কাম্পেওনেস জিতে যুব দলের সঙ্গে ঐতিহাসিক ট্রেবল অর্জন করেন তিনি।

২০২৪-২৫ মৌসুমে হুভেনিল ‘এ’ কে আবারও লিগ শিরোপা এনে দেন, যা তাঁকে ক্লাবের ক্রীড়া কাঠামোয় আরও দৃঢ় অবস্থানে পৌঁছে দেয় এরপরই কাস্তিয়া, সেখান থেকে এখন মূল দল।

কোচ হওয়ার আগে আলভারো আরবেলোয়া ছিলেন রিয়াল মাদ্রিদের নির্ভরযোগ্য সৈনিক। ২০০৯ থেকে ২০১৬ এই সাত বছরে তিনি সাদা জার্সিতে ২৩৮টি অফিসিয়াল ম্যাচ খেলেন এবং ক্লাবের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম সফল সময়ের অংশ হন। এই সময়ে তাঁর ঝুলিতে ওঠে মোট আটটি শিরোপা – দুটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি লা লিগা, দুটি কোপা দেল রে, একটি ক্লাব বিশ্বকাপসহ আরও গুরুত্বপূর্ণ ট্রফি।

আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর পথচলা গৌরবময়। স্পেনের হয়ে ৫৬টি ম্যাচ খেলা এই ডিফেন্ডার ছিলেন ২০১০ বিশ্বকাপজয়ী দল এবং ২০০৮ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন দলের সদস্য।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link