বিশ্বকাপে আমির কালিমের বিরল কীর্তি!

বয়সটা ৪৪ বছর ৮৬ দিন, আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটির পর নিজের ব্যাটখানা আকাশের দিকে তুলে ধরলেন আমির কালিম। দলের বিপদের দিনে হাল ধরার পাশাপাশি রেকর্ডের পাতায় নিজের নাম লিখে ফেললেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে ফিফটির মালিক এখন তিনি।

বয়স কখনও কখনও স্রেফ সংখ্যা কেবল। সদিচ্ছা থাকলে যেকোনো কিছুই করা যায় যেকোনো বয়সে। আমির কালিম সেই দৃষ্টান্ত তুলে ধরলেন সিংহলিজ স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে দাঁড়িয়ে।

আয়ারল্যান্ডের দেওয়া ২৩৬ রানের পাহাড় টপকাতে নেমে ব্যাট হাতে এক অসম লড়াই চালাতে থাকলেন। সহযোদ্ধারা খেই হারিয়ে সাজঘরে ফিরছে একে একে, তবে অবিচল থাকলেন আমির। ফিফটি ছুঁয়ে ফেললেন ২৮ বল খেলে। তাতেই বিশ্বরেকর্ডের আসনে বসলেন।

এর আগে তাঁরই স্বদেশি মোহাম্মদ নাদিম ছিলেন এই কীর্তি গড়ার কারিগর। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি হাঁকিয়ে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েন। এক ম্যাচ যেতে না যেতেই, সেই রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিলেন কালিম।

তবে এই ফিফটি দিনশেষে কোনো কাজে আসেনি। আয়ারল্যান্ডের বিপক্ষে নাস্তানাবুদ হতে হয়েছে তাঁর দলকে। ঘোরতর বিপদে সহযোদ্ধারা সবাই আত্মাহুতি দিয়েছে সে সময় বুক চিতিয়ে লড়াই করা আমির শেষ পর্যন্ত পরাজয়ের গ্লানি নিয়েই ফিরেছেন। তবে যে কীর্তি গড়লেন, তা ওই কথাটাই বারবার মনে করিয়ে দেয়, বয়স তো সংখ্যা মাত্র।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link