ভারত-পাকিস্তান ম্যাচে থাকবেন না বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে কলম্বো যাওয়ার জন্য নিমন্ত্রিত ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে এই পরিকল্পনা বাতিল করেছেন তিনি।

এক মাস যাবৎ ক্রিকেটমহলে তৈরি হওয়া অস্থিরতার মাঝে, ক্রিকেট কূটনীতির এক সম্ভাব্য মুহূর্ত তৈরি হয়েও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হলো না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে কলম্বো যাওয়ার জন্য নিমন্ত্রিত ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে এই পরিকল্পনা বাতিল করেছেন তিনি।

বুলবুলের সেই ম্যাচে উপস্থিত না থাকার বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছে বিসিবি সূত্র। কুয়েতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক বৈঠকে অংশ নিয়েছিলেন বুলবুল। সেই সফর শেষে কলম্বোর উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা ছিল তার। তবে কুয়েত সফর শেষে সরাসরি ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

বিসিবি সভাপতি এর আগেও আভাস দিয়েছিলেন যে, বিসিবি এবং বিসিসিআই এর মধ্যেকার দূরত্ব ঘুচাতে তিনি এশিয়ান ক্রিকেট বোর্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কলম্বোর সেই হাই ভোল্টেজ ম্যাচে উপস্থিত থাকবেন। লাহোরে ত্রিপক্ষীয় বৈঠকের সময় পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে এবং ভারতের বিরুদ্ধে খেলতে রাজি করানোর পেছনে বড় ভূমিকা ছিল বুলবুলের।

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান জানান, তিনি ব্যক্তিগতভাবে আমিনুল ইসলামের সঙ্গে কথা বলেছেন। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ না নেওয়ায় শুধুমাত্র দর্শক হিসেবে সেখানে যাওয়ার যৌক্তিকতা খুঁজে পাননি বিসিবি সভাপতি।

তিনি আরও বলেন, ‘শুরুতে সফরের পরিকল্পনা থাকলেও পরে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদল করেছেন আমিনুল ইসলাম। তার মতে, বাংলাদেশের সম্পৃক্ততা না থাকলে অপ্রয়োজনীয় সফরের কোনো বাস্তব মূল্য নেই।’

যে ভারতীয় আধিপত্যের ফলে বাংলাদেশের ক্রিকেটকে প্রথমবারের মতো বিশ্বকাপের বাইরে থাকতে হয়েছে, তাদের সাথেই একই টুর্নামেন্টের ম্যাচ বসে দেখাটা নিশ্চিত ভাবেই ব্যথিত করত বাংলাদেশি সমর্থকদের মনে। সেই বোধোদয় হওয়ার ফলেই হয়ত এই সফর বাতিল করেছেন বুলবুল।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link