বিশ্বকাপ হতাশায় সনাথ জয়াসুরিয়ার বিদায়

ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের যে রঙিন স্বপ্ন বুনেছিল লঙ্কানরা, তা শেষ পর্যন্ত রূপ নিল এক পশলা বিষণ্নতায়। গ্রুপ পর্বে দারুণ সব পারফরম্যান্স দেখালেও সুপার এইট ব্যর্থতায় বিদায় নিতে হয়েছে আসর থেকে। আর এই বিদায়ি মঞ্চেই বেজে উঠল এক বিষাদমাখা সুর। ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়াসুরিয়া।

ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের যে রঙিন স্বপ্ন বুনেছিল লঙ্কানরা, তা শেষ পর্যন্ত রূপ নিল এক পশলা বিষণ্নতায়। গ্রুপ পর্বে দারুণ সব পারফরম্যান্স দেখালেও সুপার এইট ব্যর্থতায় বিদায় নিতে হয়েছে আসর থেকে। আর এই বিদায়ী মঞ্চেই বেজে উঠল এক বিষাদমাখা সুর। ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন কিংবদন্তি লঙ্কান ক্রিকেটার সনাথ জয়াসুরিয়া।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জয়াসুরিয়ার কণ্ঠে ঝরে পড়ল একরাশ আক্ষেপ। একসময়ের মাঠ কাঁপানো এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘চেয়েছিলাম অন্তত একটা জয় দিয়ে বিশ্বকাপের ইতি টানতে, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল।’ তবে এই সিদ্ধান্ত যে কেবল হারের আবেগে নেওয়া নয়, তা পরিষ্কার করলেন তিনি নিজেই।

মাস দুয়েক আগে ইংল্যান্ড সিরিজের সময়ই বোর্ডকে ইঙ্গিত দিয়েছিলেন যে, দীর্ঘমেয়াদে এই গুরুভার আর বইতে চান না তিনি। জয়াসুরিয়ার মতে, লঙ্কান ক্রিকেটের আগামীর পথচলায় এখন নতুন কোনো কান্ডারির প্রয়োজন।

যদিও গণমাধ্যমের সামনে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন, তবে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সাথে চূড়ান্ত আলোচনা এখনো বাকি। আগামী জুনে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে এখনো বোর্ডকে কিছু জানাইনি। শীগ্রই নীতিনির্ধারকদের সাথে বসে আমার পরবর্তী করণীয় ঠিক করব।’

জয়াসুরিয়ার গুরুর দায়িত্ব পালনলগ্নে সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোটে ৭৬টি ম্যাচ খেলে শ্রীলঙ্কা। যার মধ্যে জয়ের দেখা পায় ৩৪ টিতে। জয়ের হার শতকরা  ৪৫ ভাগ।

শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২১২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নামে স্বাগতিক এই দেশটি। সমীকরণ মাথায় রেখে শাহিবজাদা ফারহানের শতক ও ফখর জামানের অনবদ্য ব্যাটিংয়ে এই লক্ষ্য নির্ধারণ করে দেয় পাকিস্তান।

জবাবে অধিনায়ক দাসুন শানাকা আর পবন রত্নায়কের বিধ্বংসী ব্যাটিংয়ে সেমিফাইনালের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় সালমান আঘাদের। শেষ বল পর্যন্ত লড়াই করে পাঁচ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন দাসুন শানাকা। শ্রীলঙ্কার পরবর্তী গন্তব্য এখন আরব আমিরাত, সেখানে আফগানিস্তানের সাথে সাদা বলের পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলবে তারা। তার আগেই জয়াসুরিয়ার উত্তরসূরি নির্বাচন করতে হবে বোর্ডকে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link