মিরপুরে মুস্তাফিজের আয়েশি দিন!

এমন আরামের দিন মুস্তাফিজুর রহমান কবে কাটিয়েছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে অনেক কাঠখড় পোড়াতে হবে, অথবা উত্তরটা অজানাই থেকে যাবে। দলের সেরা বোলার হয়েও আক্রমণে আসছেন না, আবার এসেই বুঝিয়ে দিচ্ছেন কেন তিনি সেরা!

এমন আরামের দিন মুস্তাফিজুর রহমান কবে কাটিয়েছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে অনেক কাঠখড় পোড়াতে হবে, অথবা উত্তরটা অজানাই থেকে যাবে। দলের সেরা বোলার হয়েও আক্রমণে আসছেন না, আবার এসেই বুঝিয়ে দিচ্ছেন কেন তিনি সেরা!

বাংলাদেশের সবচেয়ে সেরা অস্ত্র, তর্কসাপেক্ষে বর্তমান সময়ে দুনিয়ার অন্যতম সেরা বোলার। এমন একজন যেকোনো দলের অধিনায়কের হাতে থাকা রীতিমতো আশীর্বাদস্বরূপ। এক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ ভাগ্যবানই বলা যায়। তবে সেরা অস্ত্র হলে কী হবে, তাঁর যে প্রয়োজনই পড়েনি পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে।

পাকিস্তানের ব্যাটাররা ব্যাট করতে পেরেছেন ৩০.৪ ওভার। তাতেই গুটিয়ে গেছে ১১৪ রানে। এর মাঝে মুস্তাফিজ বল করেছেন ৪.৪ ওভার। প্রথম স্পেলেই করেছিলেন টানা চার ওভার। এরপর মিরাজ যেন তাঁকে তুলে রাখতে চেয়েছেন যত্ন করে। বিপদের কথা চিন্তা করে সঞ্চয় করা যাকে বলে।

একটা সময় মনে হচ্ছিল আর হয়তো ফেরানো হবে না ফিজকে। প্রয়োজন যে ফুরিয়েছে এই ম্যাচে। তবে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন ফাহিম আশরাফ। শেষ উইকেট জুটিতে ৩২ রান এসে গেছে পাকিস্তানের ঝুলিতে, ফাহিমও সেট হয়ে গেছেন ততক্ষণে।

মিরাজ নিরুপায় হয়ে দলের সেরা অস্ত্রটাকে নিয়ে এলেন সামনে, মুস্তাফিজও নিজের ভেলকি দেখানোর জন্য সময় নিলেন মোটে চার বল। তুলে নিলেন ৩৭ রান করে দাঁড়িয়ে থাকা ফাহিম আশরাফকে।

শেষপর্যন্ত মুস্তাফিজ ৪.৪ ওভার হাত ঘুরিয়ে ১৮ রানের বিনিময়ে নিয়েছেন এক উইকেট। বিপদের সঞ্চয় থেকে মিরাজকে তাই খুব বেশি ব্যয় করতে হয়নি।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link