পাকিস্তানকে হারানো অতীব জরুরি

নিজেদের পথটা যেন কঠিন ফেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগটাকে ঘোলাটে বানিয়ে ফেলেছে দল।

নিজেদের পথটা যেন কঠিন ফেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগটাকে ঘোলাটে বানিয়ে ফেলেছে দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে র‍্যাংকিংয়ের নয় নম্বর স্থানটা পোক্ত করতে পারত বাংলাদেশ। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচটা হেরে পা হড়কে গেছে বাংলাদেশের।

প্রথম ম্যাচে দারুণ দাপুটে জয়ের পর নয় নম্বরে উঠে এসেছিল টাইগাররা। আবার অবনমন হয়েছে তাদের। লক্ষ্যটা স্থির- ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে নিশ্চিত করতে হবে সেরা নয়ে নিজেদের স্থান। সে যাত্রার শুরুতে পাকিস্তানের মত শক্তিধর দলের বিপক্ষে সিরিজ জয় পাওয়াটা অতীব জরুরি।

দলের ব্যাটিং অর্ডার দ্বিতীয় ম্যাচে নিদারুণ বাজেভাবে ব্যর্থ হয়েছে। যার সূত্রপাতটা ঘটে তানজিদ হাসান তামিমের উইকেট পতনের মধ্য দিয়ে। বোলিং ইউনিটের পারফরমেন্সকে আতশকাচের নিচে ফেলে নেতিবাচক নম্বর দেওয়াও সম্ভব নয়। কেননা প্রথম ম্যাচে স্রেফ ১১৪ রানে পাকিস্তানকে অলআউট করার পর, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে রুখে দিয়েছে ৩০০ রানের আগে। বেগতিক পরিস্থিতি থেকেও বাউন্স ব্যাক করে অলআউট করেছে পাকিস্তানকে।

কিন্তু ব্যাটিং ইউনিটে সেই দৃঢ়তা চোখে পড়েনি। রীতিমত তাসের ঘরে পরিণত হয়েছিল। এক লিটন কুমার দাস ছাড়া বাকিরা যুক্ত হন আসা-যাওয়ার মিছিলে। সুতরাং বদল যদি আনতেই হয় তবে সেটা হতে হবে ব্যাটিং ইউনিটে। প্রথমেই সাইফের পরিবর্তে সৌম্যকে একাদশে সুযোগ দেওয়া প্রয়োজন।

মিডল অর্ডারে পরিবর্তন আনার বিশেষ সুযোগ অবশ্য নেই। মাহিদুল ইসলাম অঙ্কনকে জায়গা করে দিতে হলে, বাদ দিতে হবে আফিফ হোসেন। দীর্ঘদিন পর ফেরা আফিফকে তাই বাদ দেওয়াও হবে না উচিত। অতএব হাতে থাকা বিকল্প অনুযায়ী বদল করা সম্ভব কেবল একটি। সেই বদল এনে শুধু মানসিক দৃঢ়তা প্রদর্শন করতে পারলেই, ঘরের মাঠে পাকিস্তানকে হারানো সম্ভব।

নতুবা আত্মবিশ্বাসের ঘাটতি ঘটতে পারে। যার দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে সরাসরি ২০২৭ বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে। তেমন কোন পরিস্থিতিতে নিশ্চিয়ই পড়তে চাইবে না টাইগাররা। তাইতো পাকিস্তানকে হারিয়ে নিজেদের যাত্রা পথে ইতিবাচকতাকে সঙ্গী করতে চাইবে মেহেদী মিরাজের দল।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link