সোহানের আসা-যাওয়া চক্রের শেষ কোথায়?

রংপুর রাইডার্সের অধিনায়কের আর্মব্যান্ড হাতে থাকা উইকেটরক্ষক ব্যাটারকে দলের পোস্টারবয়ই বলা হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা ঘরোয়া লিগে সামান্য কিছু ঝলক দেখিয়ে আলোচনায় এসেছেন নানা সময়ে।

নুরুল হাসান সোহানকে নিয়ে মানুষের আশার কমতি নেই। কিন্তু, সেই আশাটা যথাযথভাবে পূরণ তিনি করতে পারেননি কখনোই। যদিও সুযোগ পেয়েছেন বেশ অনেকবার।

রংপুর রাইডার্সের অধিনায়কের আর্মব্যান্ড হাতে থাকা উইকেটরক্ষক ব্যাটারকে দলের পোস্টারবয়ই বলা হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা ঘরোয়া লিগে সামান্য কিছু ঝলক দেখিয়ে আলোচনায় এসেছেন নানা সময়ে।

দলের বাইরে থাকাকালে তাকে নিয়ে হাইপ ওঠে বারবার। প্রশ্ন ওঠে কেন এই প্রতিভাবান উইকেটরক্ষক বাংলাদেশ জাতীয় দলে জায়গা পাচ্ছেন না, কেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে না?

কিন্তু, লাল-সবুজের জার্সি যখনই গায়ে জড়ান তখন আর মন ভরানোটা সোহানকে দিয়ে হয় না কেন যেন! কখনো-সখনো মোটামুটি ভালো খেলে দিলেও নিয়মিতভাবে তাকে সেই রূপে দেখে যায় না।

জাতীয় দলে আসছেন, সুযোগ পেয়ে ঠিকমতো কাজে লাগাতে না পেরে ফিরে যাচ্ছেন আবার আগের জায়গায়। এমন করেই দিন কাটছে সোহানের।

কিছু কিছু সময়ে সোহান ভালো করেছেন বটে। এমনকি জাতীয় দলের অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও তার আছে। এসব কারণে তার প্রতি দর্শকদের আশা বৃদ্ধি পায়। তবে, আশাহত করার কাজটা নুরুল হাসান সোহান ভালোই করতে পারেন।

মানুষ তাকে নিয়ে কথা বলে আগ্রহ বাড়াবে। তখন সোহান আবার সুযোগ পাবেন, যথোপযুক্ত ফলাফল দিতে না পেরে আবার বাদ পড়বেন। সোহান কী এই চক্র থেকে বের হতে পারবেন না কোনোদিনই?

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link