আইপিএলে অনন্য গিলক্রিস্ট

ক্রিকেটটা অস্ট্রেলিয়ানরা যেভাবে নিজেদের জীবনে ধারণ করতে পারেন সেটা আর খুব কম দেশের খেলোয়াড়দের মধ্যে দেখা যায়।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এখন পর্যন্ত যে কত বিচিত্র সব ঘটনা ঘটিয়েছে তা হিসাব করে শেষ করা সহজ কাজ নয়। কিন্তু, আইপিএলের মতো লিগে শূন্য গড়ে বোলিং করা, তাও কি সম্ভব?

যেই আইপিএলে ব্যাটাররা ব্যাট হাতে ঝড় তুলেন প্রতিনিয়ত সেখানে কোনো বোলার একটা রানও না দিয়ে উইকেট পেয়েছেন তা ভাবতে অবাক লাগলেও সত্য। অবাক হওয়ার পরিমাণটা আরেকটু বেড়ে যায় যখন দেখবেন বোলারটি অ্যাডাম গিলক্রিস্ট। যার ক্রিকেট জীবন কেটেছে উইকেটরক্ষকের কাজ করে।

ক্রিকেটটা অস্ট্রেলিয়ানরা যেভাবে নিজেদের জীবনে ধারণ করতে পারেন সেটা আর খুব কম দেশের খেলোয়াড়দের মধ্যে দেখা যায়। ক্রিকেট তাদের কাছে জীবনের থেকেও বড় হয়ে যায় কখনো। গিলক্রিস্টও নন এর বাইরে। তাই তো যেখানেই যখন খেলেছেন, করে গেছেন মনে রাখার মতো সব কাজ।

আইপিএলে গিলক্রিস্ট হাত ঘুরিয়েছেন মাত্র এক ম্যাচে। করেছিলেন মাত্র এক বল। আর তাতেই উইকেট। এজন্য শূন্য গড়ে, শূন্য ইকোনমি তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে আজও।

শুধু এখানেই নয়, গিলগ্রিস্টের আইপিএল রেকর্ড আরও বিচিত্রময়। আইপিএল জিতেছেন, সেঞ্চুরিও হাঁকিয়েছেন, স্টাম্পিং করেছেন, আবার উইকেট নিয়েছেন শূন্য গড়ে। এই সকল কাজ করা একমাত্র ব্যক্তি গিলক্রিস্ট।

ক্রিকেটাররা নানা সময়ে নানা ভাবে মনোরঞ্জন করেছেন দর্শকদের। কিন্তু, আইপিএলে অ্যাডাম গিলক্রিস্ট যেভাবে বিচিত্র সব উপায়ে মনোরঞ্জন করেছেন তা আর কেউ কখনো করে দেখাতে পারেননি।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link