ফক্সক্রফট এক নিঃসঙ্গ শেরপা!

আঁধার দিনের আলোর মতো হয়ে আসেন ফক্সক্রফট। দল চার উইকেট হারালে ক্রিজে এসেছিলেন ২৬তম ওভারে। দলের তখন প্রয়োজন ছিল আরও ১৫৮ রান।

রবার্ট ব্রুস হয়ে  ম্যাচ জেতাতে চেয়েছিলেন ডিন ফক্সক্রফট, পাননি যোগ্য সঙ্গ, তবে ঠিকই ভয় ধরিয়ে দিয়েছেন বাংলাদেশ শিবিরে। নিঃসঙ্গ শেরপার বেশে লড়াই করেছেন বুক চিতিয়ে। শেষটাতে অবশ্য তীরে নিউজিল্যান্ডের তরী ভেড়ানো হলো না তাঁর।

মিরপুরে প্রথম ম্যাচে দলের নায়ক ছিলেন। তাঁর ৫৮ বলে ৫৯ রানের ইনিংস কিউইদের বিজয়ের পথটা সহজ করে দিয়েছিল প্রথম ইনিংসেই। পরে বল হাতে ফেরান লিটন দাসকে। ব্ল্যাকক্যাপসদের ২৬ রানের জয়ে হয়েছিলেন ম্যাচসেরা।

মিরপুরের পর এবার চট্টগ্রামের সাগর পাড়। সিরিজ নির্ধারণী ম্যাচে ২৬৬ রানের বড় লক্ষ্য দলের জন্য। কিন্তু, ব্যাটাররা কেউই হাল ধরতে পারছিলেন না। বাংলাদেশের পেসারদের সামনে শক্ত হাতে দাঁড়ানো সম্ভব হচ্ছিলো না কারো পক্ষেই।

সেখানেই আঁধার দিনের আলোর মতো হয়ে আসেন ফক্সক্রফট। দল চার উইকেট হারালে ক্রিজে এসেছিলেন ২৬তম ওভারে। দলের তখন প্রয়োজন ছিল আরও ১৫৮ রান। এরপর থেকে একাই লড়াই চালিয়ে গেছেন।

৭২ বল মোকাবিলা করলেও চার হাঁকাননি একটাও। মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলামদের বাউন্ডারি ছাড়া করেছেন সাতবার। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের বল আউট হওয়ার আগে নামের পাশে যোগ করতে পেরেছিলেন ৭৫ রান।

২০১৯ সালের হেডিংলে টেস্টে এমনই এক অবস্থা থেকে অজিদের হাত থেকে জয় কেড়ে নিয়েছিলেন বেন স্টোকস। সেদিন জ্যাক লিচ পাশে দাঁড়িয়েছিলেন স্টোকসের। কিন্তু, এমনই এক সঙ্গীর অভাবে আজ আর বিজয়ী নায়ক হওয়া সম্ভব হলো না ফক্সক্রফটের পক্ষে।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link