স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া!

প্রচণ্ড দাবদাহ শেষে বৃষ্টি এলে সেটা স্বস্তির, তবে বাংলাদেশ কিংবা বাংলাদেশের মানুষের জন্য বৃষ্টি স্বস্তির হলেও অস্ট্রেলিয়ার কপালে চিন্তার ভাঁজ।

প্রচণ্ড দাবদাহ শেষে বৃষ্টি এলে সেটা স্বস্তির, তবে বাংলাদেশ কিংবা বাংলাদেশের মানুষের জন্য বৃষ্টি স্বস্তির হলেও অস্ট্রেলিয়ার কপালে চিন্তার ভাঁজ। তাদের ড্রেসিংরুমেই যে ছেয়ে আছে কালো মেঘ।

২১ বছর ধরে বাংলাদেশকে রুখে দিয়েছে প্রতাপশালী অস্ট্রেলিয়া। প্রতিবারই অজি দম্ভ চূর্ণ করতে গিয়ে বারবার নাস্তানাবুদ হয়ে ফিরতে হয়েছে বাংলাদেশকে। অবশেষে সেই দম্ভ ধুলিসাৎ করেছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে ৮৬ রানে গুঁড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে।

এটা শুধু একটা জয় বললে ভুল হবে, এটা এক অসম্ভবকে সম্ভব করা, অসাধ্যকে সাধন করার মতোই তৃপ্তিদায়ক বাংলাদেশের জন্য। ক্রিকেট বিশ্বের পরাশক্তিকে পর্যদুস্ত করা তো আর চাট্টিখানি কথা নয়।

তাই তো বাংলাদেশ তৃপ্তির ঢেঁকুর তুললেও অস্ট্রেলিয়ার সেই সুযোগটা নেই। দ্বিতীয় ওয়ানডের আগের দিনে কোনো অনুশীলন সেশন রাখেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়া ১২টা থেকে ২টা, এই দুই ঘণ্টার একটা সেশন রেখেছিল। তবে সেখানেও বাগড়া দিল বৃষ্টি।

ভেস্তে গেল দ্বিতীয় ওয়ানডের আগের অনুশীলন। বৃষ্টিটা তাই স্বস্তির হলো না অস্ট্রেলিয়ানদের জন্য। এখন দেখার মাঠের লড়াইতে স্বস্তি ফিরে পায় কি না অজি শিবির।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link