জয় দিয়েই বিশ্বকে স্বাগত জানালো স্বাগতিক মেক্সিকো!

ফুটবল মহাযজ্ঞের আসরে দুর্দান্ত শুরু পেল স্বাগতিক মেক্সিকো। আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তাঁরা ২-০ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

ফুটবল মহাযজ্ঞের আসরে দুর্দান্ত শুরু পেল স্বাগতিক মেক্সিকো। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে হারালো দক্ষিণ আফ্রিকাকে। প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় পুরো অ্যাজটেকা স্টেডিয়ামকেই এক অভাবনীয় উৎসবের নগরীতে পরিণত করেছে।

​উদ্বোধনী অনুষ্ঠানের আলোকসজ্জা আর সংগীতের মূর্ছনা রেশ কাটতে না কাটতেই শুরু হয় মাঠের লড়াই। স্বাগতিকদের আগ্রাসী ফুটবলের কাছে খেই হারিয়ে শেষ পর্যন্ত পরাস্ত হতে হলো দক্ষিণ আফ্রিকাকে।

​ম্যাচের শুরু থেকেই মেক্সিকানদের প্রবল আক্রমণের ঢেউ আছড়ে পড়ছিল আফ্রিকান রক্ষণভাগে। গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস যেন একাই হয়ে উঠেছিলেন দুর্ভেদ্য প্রাচীর।

তবে দুর্বল রক্ষণভাগ ছাপিয়ে মাত্র নবম মিনিটেই সেন্টার অব দ্য বক্স থেকে আসরের প্রথম গোলটি করেন হুলিয়ান কিনিওনেস। পরবর্তী একের পর এক অ্যাটাক চালালেও প্রথমার্ধ শেষে ১-০ তেই সন্তুষ্ট থাকতে হয় জাভিয়ের এগুইয়েরের দলকে।

ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল আবেগ ও উত্তাপের এক মিশেল। ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেজ। গোল দেওয়ার পরক্ষণেই আবেগাপ্লুত হিমেনেজের চোখ দিয়ে ঝরছিল আনন্দের অশ্রু। এই গোলের মধ্যে দিয়েই জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় মেক্সিকানদের।

​তবে মাঠের লড়াই এদিন ছাপিয়ে গিয়েছিল পেশাদারিত্বের সীমা। তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর উত্তপ্ত বাক্য বিনিময়ের ফলে ম্যাচটি হয়ে ওঠে বেশ রূঢ়। ​রেফারিকে এই ম্যাচে মোট তিনবার পকেট থেকে বের করতে হয়েছে লাল কার্ড। যা উদ্বোধনী ম্যাচের ইতিহাসে এক উত্তপ্ত রেকর্ডের জন্ম দিল।

​সবশেষে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেক্সিকো। নিজেদের আঙিনায় পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহের পাশাপাশি মাঠের এই অগ্নিগর্ভ পরিস্থিতি এবারের টুর্নামেন্টের উত্তেজনাকেও এক অন্য উচ্চতায় নিয়ে গেল।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link