ধোঁয়াশা কাটিয়ে চূড়ান্ত হওয়ার পথে বাংলাদেশ-ভারত সিরিজ

দীর্ঘদিনের অনিশ্চয়তার পর আবারও বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সফর নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগস্টের শেষ দিকে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসতে পারে ভারত।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিসিসিআই ইতোমধ্যেই বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে ভারতের আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত না হওয়ায় বাংলাদেশ সফরের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। আফগানিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচ পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বিসিসিআই। সেটি নিশ্চিত হলেই দুই বোর্ড আনুষ্ঠানিক সূচি প্রকাশ করবে।

এই সম্ভাব্য সিরিজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে তিনি বলেন, “ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে আমরা খুবই রোমাঞ্চিত। তারা এলে দেশের জন্য বড় একটি মুহূর্ত হবে। অনেক দিন ধরে ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলা হয়নি। তারা বিশ্বের এক নম্বর দল, তাই এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে।

তবে ভারতের প্রসঙ্গেই আরেকটি আক্ষেপের কথাও উঠে এসেছে মিরাজের কণ্ঠে। ২০২৬ টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে না পারার বিষয়ে তিনি বলেন, “আমার মনে হয় এটি রাজনৈতিকভাবে প্রভাবিত একটি বিষয়। প্রত্যেক ক্রিকেটারেরই বিশ্বকাপ খেলার স্বপ্ন থাকে। বিশেষ করে ভারতে খেলতে তরুণ ক্রিকেটাররা খুবই আগ্রহী। দুর্ভাগ্যজনকভাবে এমন ঘটনা ঘটে।

একদিকে ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত সিরিজের সম্ভাবনা, অন্যদিকে বিশ্বকাপ মিস করার হতাশা—দুই ঘটনাই আবারও বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ককে আলোচনায় এনে দিয়েছে। এখন অপেক্ষা শুধু বিসিসিআই ও বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link