বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত!

নারী এশিয়া কাপ ২০২৬ এর প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত। ভারতীয় স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৫০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১০৯ রানেই আটকে যায় বাংলাদেশ নারী দল।

নারী এশিয়া কাপ ২০২৬ এর প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত। ভারতীয় স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৫০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১০৯ রানেই আটকে যায় বাংলাদেশ নারী দল।

এর আগে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইনিংসের শুরুতেই সুলতানা খাতুনের বলে মাত্র দুই রান করে সাজঘরে ফেরেন স্মৃতি মান্দানা। তবে আরেক ওপেনার শেফালি ভার্মা বাংলাদেশ দলের ক্যাচ মিসের মহড়াকে কাজে লাগিয়ে ম্যাচের মেজাজ সম্পূর্ণ বদলে দেন।

একাই চারবার জীবন পান শেফালি। তিনটি ক্যাচ হাতছাড়া ও একটি সহজ রান আউটের সুযোগ মিসের পূর্ণ সুযোগ নিয়ে শেফালি মাত্র ৩৫ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন। শেষ পর্যন্ত ৪০ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় ৬৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে সুলতানা খাতুনের বলেই ফারজানা ইয়াসমিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

​দ্বিতীয় উইকেটে ইনিংস সামাল দেন প্রতীকা রাওয়াল। ২১ রানে তিনি ফিরে গেলে রিচা ঘোষ এবং দীপ্তি শর্মার ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৪৯ রানের  স্কোর গড়ে ভারত।

১৫০ রানের টার্গেটে বাংলাদেশের সূচনাটা মন্দ ছিল না। ওপেনিং জুটিতে ২৫ রান উঠলেও স্পিনাররা আক্রমণে আসতেই খেই হারিয়ে ফেলে টাইগ্রেসরা। মিডল অর্ডারে দিলারা আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি চেষ্টা করলেও ভারতের নিয়ন্ত্রিত স্পিন আক্রমণের সামনে প্রয়োজনীয় রান রেটের সাথে তাল মেলাতে পারেননি।

​ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা ২৬ রানে তিন উইকেট এবং নন্দনী শর্মা মাত্র ১০ রানে দুই উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১০৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ, এবং ৪০ রানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ভারতীয় নারী দল।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link