আক্ষেপ ঘোচাতে ভারতের উড়ন্ত সূচনা!

১৭ বছরের আক্ষেপ ঘোচানোর মিশনে নামা ভারত শুরুটা করল দুর্দান্ত মেজাজে। বিরাট কোহলির ব্যাটে চড়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে পর্যুদস্ত করল টিম ইন্ডিয়া। বল হাতে আর্শদীপ সিং ধস নামিয়েছেন, এরপর চেজ মাস্টারের ভেলকিবাজিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাঁচ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে শুভমান গিলের দল।

১৭ বছরের আক্ষেপ ঘোচানোর মিশনে নামা ভারত শুরুটা করল দুর্দান্ত মেজাজে। বিরাট কোহলির ব্যাটে চড়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে পর্যুদস্ত করল টিম ইন্ডিয়া। বল হাতে আর্শদীপ সিং ধস নামিয়েছেন, এরপর চেজ মাস্টারের ভেলকিবাজিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাঁচ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে শুভমান গিলের দল।

ভারতের সামনে শুরুতেই ব্যাট হাতে দাঁড়ায় নিউজিল্যান্ড। ঘরের মাঠে বড় লক্ষ্য তুলতে হবে, অন্তত ভারতের বিপক্ষে লড়তে গেলে। তবে অকল্যান্ডের চেনা ময়দান যেন কিছুটা অচেনা হয়ে গেল কিউইদের জন্য।

পাওয়ার প্লেতে আর্শদীপ সিংয়ের হানা। দুই ওপেনারকে তুলে নেন তিনি। এরপর আর ইনিংসটাকে বিল্ড করতে পারেনি নিউজিল্যান্ড। ৮৪ থেকে ১১৫। এই ৩১ রানের মধ্যেই চার ব্যাটারকে হারিয়ে ফেলে। জেতার সব স্বপ্ন নিভে যায় সেখানে। শেষ দিকে ব্লেয়ার টিকনারের ৩৪ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৮৫ রান কোনোমতে তুলতে পারে নিউজিল্যান্ড। আর্শদীপ শিকার করেন চারটি, আর গুরনূর ব্রারের ঝুলিতে যায় তিন উইকেট।

স্কোরবোর্ডে রানের চাপ নেই। তাড়া করা যায় খুব সহজেই। তবে রোহিত শর্মা শূন্যতেই বিদায় নিলে কিছুটা চাপ অনুভব করে ভারত। তবে এরপরই মাঠে আসেন বিরাট কোহলি, ব্যস বাকি সময়ের লাগাম চেজ মাস্টারের হাতে।

শুভমান গিলকে সঙ্গে নিয়ে ১১৩ রানের জুটি গড়েন। মাঝের সময়টা দুইবার বৃষ্টি হানা দিলে টার্গেট নেমে আসে ১৪৩ রানে। মঞ্চটা ততক্ষণে কোহলির। একের পর এক চোখধাঁধানো শট খেলতে থাকেন মাঠের চারপাশে। আর একটু একটু করে ম্যাচটাও হেলে যায় ভারতের পকেটে। শেষমেশ কোহলিকে থামতে হয় ৫১ বলে ৭৪ রানের ইনিংস খেলেই ফেরেন সাজঘরে। ততক্ষণে ভারত একেবারেই জয়ের দোরগোড়ায়।

তবে আচমকা বিপর্যয় নামে। ১২৪ থেকে ১৩৬, ১২ রানের মধ্যেই বিরাটসহ ভারত হারায় তিন উইকেট। যদিও এতে ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। ভারত ম্যাচ জিতে নেয় ছয় উইকেটের ব্যবধানে। শেষবার সিরিজ জিতেছিল ১৭ বছর আগে। এবার সেই দুঃখ ঘোচাতে মরিয়া ভারত সিরিজের শুরুটা করল দুর্দান্তভাবে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link