মেসি ম্যাজিকে চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি!

ক্রুজ আজুলের বিপক্ষে ক্যাম্পিওনস কাপের ফাইনাল। উত্তর আমেরিকার ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ। এটা জিতলেই ক্যারিয়ারে ৪৯তম ট্রফি উঁচিয়ে ধরবেন মেসি। এমন দিনে মেসিকে নিয়ে কোনো কবিতা, গল্প কিংবা আস্ত এক মহাকাব্যের এক খণ্ড লেখা হবে না, তাই কি হয়?

লিওনেল মেসি আপনাকে ম্যাজিক দেখাবেই। কখনও চার-পাঁচজন বোকা বানিয়ে গোল করে, কখনও অবিশ্বাস্য এক ফ্রিকে কিংবা কখনও ডিফেন্ডারের ঘাড়ের উপর লাফ দিয়ে হেডে গোল করে। মেসি ম্যাজিক দেখাবেনই। ইন্টার মিয়ামির হয়ে নিজের শততম গোলটা সেই জাদুঝুড়ি থেকে বের করে আনলেন। এই ম্যাজিকটার নাম, ম্যাজিকাল হেডার।

ফুটবল ক্যারিয়ারের ইনজুরি টাইমে দাঁড়িয়ে আছেন মেসি। যেকোনো সময়ে রেফারি শেষ বাঁশি বাজাবে। জাতীয় দলের পর্ব তো শেষ করে ফেলেছেন। বাকি থাকল ক্লাব ফুটবল। বয়স যত এগিয়ে যাচ্ছে, ততই বিদায়ের সুর কানে লাগছে। তবে শেষবেলায়ও যা যা করে যাচ্ছেন, যেসব অসাধ্য সাধন করছেন তা কেবলই অতিমানবীয় কেউই পারেন।

ক্রুজ আজুলের বিপক্ষে ক্যাম্পিওনস কাপের ফাইনাল। উত্তর আমেরিকার ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ। এটা জিতলেই ক্যারিয়ারে ৪৯তম ট্রফি উঁচিয়ে ধরবেন মেসি। এমন দিনে মেসিকে নিয়ে কোনো কবিতা, গল্প কিংবা আস্ত এক মহাকাব্যের এক খণ্ড লেখা হবে না, তাই কি হয়?

ম্যাচের ২৪তম মিনিট। ডানপ্রান্ত দিয়ে ঢুকে যাওয়া সুয়ারেজের পা থেকে ক্রস ভেসে আসল। বিদ্যুৎগতিতে প্রতিপক্ষের ডিফেন্ডারকে টেক্কা দিয়ে মাথা ছুঁইয়ে দিলেন মেসি। ব্যস, চোখধাঁধানো সেই হেডের ফলাফল দুর্দান্ত এক গোল। অনিন্দ্য সুন্দর মেসির ১০০তম গোল ইন্টার মিয়ামির জার্সি গায়ে চাপিয়ে।

৮১ মিনিটে কর্নার থেকেও ম্যাজিক দেখাতে ভুললেন না মেসি। ক্যাসেমিরোর মাথার উপর একেবারে মেপে ফেললেন। ক্যাসেমিরো বলটার গতিপথ বদলে দিলেন স্রেফ। তাতেই আরও এক গোলের নেপথ্যে নাম লেখালেন মেসি।

মেসি গোল করছেন, করাচ্ছেন। মাঠের এক কোণে প্রতিপক্ষকে পরাজিত করা ছক কষছেন। মাঠের প্রতিটি ঘাস স্পর্শ চাইছে জাদুকরের, বল তাঁর পা থেকে জড়াতে চাইছে জালে। ক্যারিয়ারের সায়াহ্নে এসে মেসি সব দায় মিটিয়ে দিচ্ছেন। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে মিয়ামি। দুটোর পেছনেই মেসির অবদান। ৪৯তম ট্রফি উঠল মেসির হাতে। বিস্ময় জাগানিয়া এই পৃথিবীতে, আর কিইবা চাওয়ার বা পাওয়ার আছে! ওই মেসি ম্যাজিকই যে আরাধ্য বস্তু দর্শকদের কাছে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link