তিলকের সেঞ্চুরিই কি কাল হয়ে দাঁড়াল ভারতের?

একপ্রান্তে অভিষেক শর্মা যখন ৪২ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংসে পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হচ্ছিলেন, তিলক তখন বলের পর বল খেলে যাচ্ছিলেন চড়া চাপে। প্রথম ৩৩ বলে তার সংগ্রহ ছিল মাত্র ছয় রান।

টানা দ্বিতীয় সেঞ্চুরি, একপ্রান্ত আগলে রেখে লড়াকু মানসিকতা আর হার না মানা জেদ। সবই ছিল তিলক ভার্মার ইনিংসে। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৪৮ রানের হারে মাঠ ছাড়তে হলো ভারত ‘এ’ দলকে। নেপালের বিপক্ষে আগের ম্যাচে ১১৩ বলে ১০৭ রানের ঝকঝকে সেঞ্চুরিতে দলকে ৩০৬ রানের বিশাল জয় এনে দেওয়া অধিনায়ক তিলক এবারও তিন অঙ্কের ঘর ছুঁলেন, তবে ১৪৯ বলে ১০০ রানের এই ইনিংস কি প্রয়োজনের তুলনায় একটু বেশিই মন্থর হয়ে গেল?

রাইজিং স্টার্স এশিয়া কাপে দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান ‘এ’ দল ৩১৩ রান সংগ্রহ করে। মায সাদাকাত,  হাসান নওয়াজ ও ফারহান ইউসুফের ব্যাটে ভর করে বড় পুঁজি গড়ে পাকিস্তান।

৩১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বৈভব সুরিয়াভানশি ও আয়ুশ বদোনির উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত এ। সেই চাপে ক্রিজে আসা অধিনায়ক তিলক শুরু থেকেই ছিলেন ভীষণ রক্ষণাত্মক। একপ্রান্তে অভিষেক শর্মা যখন ৪২ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংসে পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হচ্ছিলেন, তিলক তখন বলের পর বল খেলে যাচ্ছিলেন চড়া চাপে। প্রথম ৩৩ বলে তার সংগ্রহ ছিল মাত্র ছয় রান।

মিডল অর্ডারের ব্যর্থতার পর শাহবাজ যখন ৪১ বলে ফিফটি ছুঁয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে দলকে টানছিলেন, তিলক তখন ১১৬ বল খেলে দাঁড়িয়ে ছিলেন ৭০ রানে। শেষ পর্যন্ত শাহবাজ আউট হওয়ার পর টেলএন্ডারদের নিয়ে লড়াই চালিয়ে ১৪৯ বলে সাত চার ও এক ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন তিলক। কিন্তু ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে ভারত।

ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি পাওয়ার পরও কোনোপ্রকার উদযাপন না করাটাই বলে দেয় এই ইনিংসের কার্যকরিতা। ডাগআউট থেকে অধিনায়ককে অ্যাপ্রিশিয়েট করা হলেও তিনি ছিলেন নীরব।কারণ সেঞ্চুরির খাতা পূর্ণ হলেও ম্যাচটা যে জেতাতে পারেননি অধিনায়ক।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল!

দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুল হক সৌরভের ব্যাট যেন রানের চেয়ে হতাশারই জন্ম দিতে শিখেছে। নয় বছর ধরে পরিসংখ্যানের খাতায় জমেছে ব্যর্থতার পাল্লা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ১৫০ বলের ইনিংসে ১২টি চারের সাহায্যে ৭৭ রান করেছিলেন মুমিনুল হক। প্রোটিয়াদের দুর্গেও নিজের সামর্থ্যের পতাকা ওড়াতে পারবেন এই বাঁহাতি ব্যাটার। এমন ইনিংসের পর বরং এই আশা করাটাই যৌক্তিক! কিন্তু সেই আশার প্রদীপ যেন সেখানেই নিভে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও নয় ইনিংস খেলেছেন। তার সংগ্রহ মাত্র ২৯ রান! ১০ ইনিংসে ১০৬ রান, ব্যাটিং গড় ১০.৬০! একটি ইনিংসের ঔজ্জ্বল্য, আর বাকি সময়জুড়ে ব্যর্থতা। এমন পরিসংখ্যান যেকোনো ব্যাটারের জন্যই ভয়াবহ!

Share via
Copy link