ভারতবধের কারিগর লাসিথ ক্রুসপুল্লে

১০৭ বলে ১১৬ রান! ভারতীয় বোলিং আক্রমণের ভিত নাড়িয়ে দিয়ে বিদায়বেলায় নিজের ষোলো কলা পূর্ণ করে গেলেন লাসিথ ক্রুসপুল্লে! ৩১৮ রানের পাহাড়সম লক্ষ্য, সামনে ভারতের শক্তিশালী বোলিং লাইনআপ।

১০৭ বলে ১১৬ রান! ভারতীয় বোলিং আক্রমণের ভিত নাড়িয়ে দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ম্যাচের ষোলো কলা পূর্ণ করে গেলেন লাসিথ ক্রুসপুল্লে! ৩১৮ রানের পাহাড়সম লক্ষ্য, সামনে ভারতের শক্তিশালী বোলিং লাইনআপ।

অথচ এসবের কোনোটিই যেন বিচলিত করতে পারেনি এই লঙ্কান ওপেনারকে। বরং শুরু থেকেই ব্যাট হাতে আগ্রাসনের পসরা সাজিয়ে বসেন তিনি।

অন্য প্রান্তে সিনেথ জয়াবর্ধনেকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ১৭৪ রানের বিধ্বংসী উদ্বোধনী জুটি। দুজনের ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের যেন খুঁজে ফিরতে হয়েছে প্রতিরোধের পথ। জয়াবর্ধনে সাজঘরে ফিরলেও তখনও ক্রুসপুল্লের ব্যাটে থামেনি রানের উৎসব।

বরং ছক্কা হাঁকিয়েই পূর্ণ করেন নিজের শতক। বড় মঞ্চে চাপের মুখে এমন আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তিনি জানান দিলেন এখনো ফুরিয়ে জাননি তিনি।

শেষ পর্যন্ত ১২টি চার ও ৩টি ছক্কায় সাজানো ১০৭ বলে ১১৬ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। তবে ততক্ষণে ভারতের জয়ের সম্ভাবনায় কার্যত যবনিকা টেনে দিয়েছেন এই লঙ্কান।

চলতি এশিয়া কাপ রাইজিং স্টার্সে এখন পর্যন্ত চার ইনিংসে ব্যাট হাতে নেমে ক্রুসপুল্লের সংগ্রহ ২৬০ রান। এবারের আসরে যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

শুধু তাই নয়, শ্রীলঙ্কার হয়েও এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ফাইনালেও তাঁর এমন ধারাবাহিক ও দাপুটে ব্যাটিং ছন্দের দিকেই তাকিয়ে থাকবে লঙ্কান শিবির। শিরোপার মঞ্চেও ব্যাট হাতে নিজের সামর্থ্যের স্বাক্ষর রাখতে নিশ্চয়ই মুখিয়ে থাকবেন এই লঙ্কান ওপেনার।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link