সাইফের দুঃসময় যেন কাটছেই না!

পাঁচ বলে মাত্র দুই রান। পাকিস্তান এ দলের বিপক্ষে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে এমন ব্যাটিংয়েই শেষ হয়েছে সাইফ হাসানের ইনিংস। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে অবদান রাখতে পারেননি তিনি। তার এই ব্যর্থতা যেন সাম্প্রতিক সময়েরই প্রতিচ্ছবি!

সময়টা ভালো যাচ্ছে না সাইফ হাসানের। জাতীয় দলের ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়ার পর বাংলাদেশ ‘এ’ দলের হয়েও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না এই ওপেনার। রাইজিং স্টার্সে দুর্দান্ত সূচনারও তাঁর ব্যাটিংয়ে দেখা গেছে ছন্দপতন।

হংকংয়ের বিপক্ষে ১১৬ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস দিয়ে টুর্নামেন্ট শুরু। এরপর আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে তিন বলে শূন্য, শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৩৬ বলে ২৮ আর এবার পাকিস্তান এ দলের বিপক্ষে ৫ বলে ২ রান করেন তিনি। চার ইনিংসে তাঁর মোট সংগ্রহ ১১৬ রান। ব্যাটিং গড় ৩৮.৬৭।

চলতি বছরে বাংলাদেশের হয়ে ৯টি ওয়ানডে ইনিংসে ১৮৯ রান করেছেন সাইফ। গড় ২১, সর্বোচ্চ ৫৭। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ৪, ১২ ও ৩৬ রান।

নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ফিফটি করলেও পরের দুই ইনিংসে বড় রান পাননি। অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষেও প্রত্যাশার ছিঁটেফোঁটাও পূরণ করতে পারেননি।

এরপরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েন সাইফ।

রাইজিং স্টার্সে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বোধহয় আবারও জাতীয় দলের ডেরার পথটা সুগম হত, এবার বোধহয় অনেকটা লম্বাই হচ্ছে সাইফের জন্য!

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link