সাত উইকেটে ইংল্যান্ডের রাজকীয় জয়!

বেন ডোয়ারশুইসের বলে কভার অঞ্চলের সামনে ঠেলে দিয়ে দুই রান পূর্ণ করলেন জর্ডান কক্স। আর তাতেই সাত উইকেটের দাপুটে জয় নিশ্চিত ইংল্যান্ডের। শেষটা নিজের মতো করেই রাঙালেন কক্স।

বেন ডোয়ারশুইসের বলে কভার অঞ্চলের সামনে ঠেলে দিয়ে দুই রান পূর্ণ করলেন জর্ডান কক্স। আর তাতেই সাত উইকেটের দাপুটে জয় নিশ্চিত ইংল্যান্ডের। শেষটা নিজের মতো করেই রাঙালেন কক্স।

মাত্র ১৪ বলে এক ছক্কা ও পাঁচ চারে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের ফিনিশিং টানেন তিনি। ক্রিজে নেমে শুধু জয়ের আনুষ্ঠানিকতা সারলেনই না নিজের ব্যাটিংয়ের ছাপও রেখে গেলেন।

তবে ইংল্যান্ডের হয়ে দাপুটে শুরু করেন অ্যানিউরিন ডোনাল্ড। ব্যাট হাতে ক্রিজে এসেই অস্ট্রেলিয়ার বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন ডোনাল্ড। শুরু থেকেই অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ, চোখধাঁধানো শট আর বাউন্ডারির ফুলঝুরিতে ম্যাচের মোমেন্টাম নিজেদের দিকে টেনে নেন।

প্যাভিলিয়নে ফেরার আগে মাত্র ১৩ বলে এক ছক্কা ও পাঁচ চারের সাহায্যে ৩২ রানের বিধ্বংসী ক্যামিও খেলেন ডোনাল্ড।

অস্ট্রেলিয়ার হয়ে রাইলি মেরেডিথ ছিলেন বল হাতে সবচেয়ে সফল। তিনটি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ব্রেকথ্রু এনে দেন।

তবে সতীর্থদের কাছ থেকে প্রয়োজনীয় সাপোর্ট না পাওয়ায় মেরেডিথের সেই লড়াই শেষ পর্যন্ত বৃথাই যায়। তার ওপর ইংল্যান্ডের সামনে জয়ের টার্গেট ছিল মামুলি। মাঝে বৃষ্টি বাগড়া দলে টার্গেট আরও কমে আসে! মাত্র ১০৯ রানের টার্গেট নেমে যায় ৯৩ রানে!

এমন লো স্কোরিং ম্যাচে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখাও বিলাসিতা। আর তাতেই প্রায় সাত ওভার বাকি রেখে সাত উইকেটের এই দাপুটে জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে লিড নিল হ্যারি ব্রুকের দল।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link